News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে মুখ্যসচিবের কাছে ডেপুটেশন ত্রিপুরা পিপলস পার্টির
Image

রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে মুখ্যসচিবের কাছে ডেপুটেশন ত্রিপুরা পিপলস পার্টির

 নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে৷৷  রাজ্যের মুখ্য সচিব এর কাছে ডেপুটেশন দিলেন ত্রিপুরা পিপলস পার্টি, সিপিআইএম লিবারেশন ও গণমঞ্চ৷ বিধানসভা নির্বাচনের আড়াই মাস পরেও রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক হয়নি৷ এখনো বিভিন্ন স্থানে বিরোধী কর্মী-সমর্থকদের উপর হামলা- হুজ্জুতি চলছে৷ অনেকে এখনো বাড়ী ঘরে ফিরতে পারেনি৷ পাশাপাশি রাজ্যে রুটি- রুজির সংকট দেখা দিয়েছে৷ বহু পরিবার অর্দাহারে দিন কাটাচ্ছে৷ কৃষকরা বিভিন্ন সমস্যার সম্মুখীন৷ তারা ঠিকমত সার, বীজ, কীটনাশক পাচ্ছে না৷ সেচের অভাবে বহু জমি চাষ করতে পারছে না৷ রেশনে চাল-আটা ইত্যাদি সরবরাহ অনিয়মিত৷ সাধারণ আইন শৃঙ্খলাও স্বাভাবিক নয়৷ চুরি-ডাকাতি, ছিনতাই এর ঘটনা অহরহ হচ্ছে৷ নারী নির্যাতন, ধর্ষন ও সমাজবিরোধী কার্যকলাপ বেড়ে চলেছে৷ মারামারি, খুন খারাপি বৃদ্ধি পেয়েছে৷ আগরতলাসহ রাজ্যের বিভিন্ন স্থানে আগাম নোটিশ ছাড়া এবং পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ চলছে যা অমানবিক ও অগণতান্ত্রিক৷ এটা বন্ধ হওয়া উচিত৷ উপরোক্ত পরিস্থিতিতে  তিন দলের পক্ষে নিম্নল্লেখিত দাবিসমূহ পেশ করা হয়৷  দাবীর মধ্যে রয়েছে  নির্বাচনোত্তর সন্ত্রাস বন্ধ করতে হবে৷ সন্ত্রাসে ক্ষতিগ্রস্থদের আর্থিকসহ সব ধরনের সহায়তা করতে হবে৷  ধর্মন, নারী নির্যাতন, চুরি, ডাকাতি, ছিনতাই, খুনাখুনিসহ সব ধরনের সমাজ বিরোধী কার্যকলাপ শক্ত হাতে দমন করতে হবে৷ দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রন করতে হবে৷ কালোবাজারি বন্ধ করতে হবে৷ সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিষপত্র গণবন্টন ব্যবস্থায় নিয়ে আসতে হবে৷ সর্বত্র পানীয় জল সরবরাহ করতে হবে সহ ৬ দফা দাবী৷

Releated Posts

ত্রিপুরায় স্ব- সহায়ক দলের ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী

আগরতলা, ৩০ জুন,২০২৬: কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবী বলেছেন, ২০৪৭ সালে বিকশিত ভারত গঠন…

ByByReshmi Debnath Jun 30, 2026

চার বছরে সাইবার প্রতারণায় ত্রিপুরায় ৮৩ কোটিরও বেশি টাকার ক্ষতি, দ্রুত অভিযোগ জানানোর আহ্বান ডিজিপির

আগরতলা, ৩০ জুন: গত চার বছরে সাইবার প্রতারণার কারণে ত্রিপুরায় ৮৩ কোটিরও বেশি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এই…

ByByTaniya Chakraborty Jun 30, 2026

ডাক্তার দেখাতে গিয়ে আরও অসুস্থ রোগীরা, জিবি হাসপাতালে উপচে পড়া ভিড়, চরম ভোগান্তি

আগরতলা, ৩০ জুন: চিকিৎসকদের প্রাইভেট চেম্বার বন্ধ থাকার প্রভাব এবার স্পষ্টভাবে পড়তে শুরু করেছে জিবি হাসপাতালে। মঙ্গলবার সকাল…

ByByTaniya Chakraborty Jun 30, 2026

বোধজংনগরে ধ্বংস প্রায় ৯ কোটি টাকার মাদক, পুলিশের অভিযানে বড় সাফল্য

আগরতলা, ৩০ জুন: মাদকবিরোধী অভিযানে বড় পদক্ষেপ হিসেবে প্রায় ৯ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ বাজেয়াপ্ত মাদকদ্রব্য ধ্বংস…

ByByTaniya Chakraborty Jun 30, 2026
Scroll to Top