News Flash

  • Home
  • প্রধান খবর
  • এগরা বিস্ফোরণ কাণ্ড: ওডিশা থেকে সিআইডি’র হাতে আটক ভানু বাগের জামাই
Image

এগরা বিস্ফোরণ কাণ্ড: ওডিশা থেকে সিআইডি’র হাতে আটক ভানু বাগের জামাই

কলকাতা, ২০ মে (হি.স.) : এগরা বিস্ফোরণকাণ্ডে সিআইডি-র হাতে এবার আটক মূল অভিযুক্ত ভানু বাগের জামাই। ওডিশার বালাসোরের কামারদা থানা এলাকার মহাগোপ গ্রাম থেকে শনিবার সকালে নিশিকান্ত পাল নামে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে বলে খবর। কামারদা থানাতেই তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ট্রানজিট রিমান্ডে তাকে এ রাজ্যে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে সিআইডি ও পুলিশের। তবে এখনও অধরা ভানুর স্ত্রী অভিযুক্ত গীতা বাগ। তাঁর সন্ধানে ওডিশায় চলছে তল্লাশি।

দিন তিনেক আগে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুলে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে প্রথমে ৯ জনের মৃত্যু হয়। পরে কলকাতার এসএসকেএমে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জন মারা যান। ঘটনায় অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। ঘটনার তদন্তভার যায় সিআইডির হাতে। তদন্তে নেমে সিআইডি জানতে পারে, কারখানার মালিক তথা মূল অভিযুক্ত ভানু বাগ। তিনিও বিস্ফোরণে জখম হয়ে প্রাণ হারিয়েছেন। ভানুর যাবতীয় ব্যবসার সঙ্গে ওডিশার যোগ রয়েছে। তাই অভিযুক্তদের সন্ধানে ওডিশায় অভিযান চালায় সিআইডি ও পুলিশের একটি দল।

Releated Posts

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-মোনাকো সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে: পীযূষ গয়াল

নিস/নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): ভারত ও মোনাকোর দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন…

ByByNews Desk Jun 17, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির জেরার মুখে পিনারাই বিজয়নের কন্যা ভীণা বিজয়ন

কোচি, ১৭ জুন (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার কোচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top