News Flash

  • Home
  • বিনোদন
  • শেষকৃত্যে বাবার দেহ কাঁধ দিলেন দুই ছেলে আয়ুষ্মান-অপারশক্তি
Image

শেষকৃত্যে বাবার দেহ কাঁধ দিলেন দুই ছেলে আয়ুষ্মান-অপারশক্তি

মুম্বই, ২০ মে (হি. স.) : শুক্রবারই পিতৃহারা হয়েছেন বলিউডের দুই অভিনেতা আয়ুষ্মান খুরানা ও অপারশক্তি খুরানা। রাত পোহাতেই বাবার শুরু হয় শেষ কৃত্য। শনিবার শেষকৃত্যে বাবার দেহ কাঁধ দিলেন দুই ছেলে । এদিন সাদা পাঞ্জাবীতে এদিন দেখা গেল দুই বলিউড স্টারকে। রোখে রোদ চশমা। কাঁধে গামছা নিয়ে বাবাকে গাড়ি থেকে নামিয়ে কাঁধ দিলেন দুই ছেলে।

পি খুরানার প্রয়াণের খবর সামনে আসতেই বলিউডে নেমে আসে শোকের ছায়া। রাত পোহাতেই বাবার শুরু হয় শেষ কৃত্য। শনিবার সকাল থেকেই এই স্টারের বাড়িতে বহু মানুষের সমাগম ঘটে। বেলা বারলেই শুরু হয় অন্তিমযাত্রার প্রস্তুতি। সাদা পাঞ্জাবীতে এদিন দেখা গেল দুই বলিউড স্টারকে। রোখে রোদ চশমা। কাঁধে গামছা নিয়ে বাবাকে গাড়ি থেকে নামিয়ে কাঁধ দিলেন দুই ছেলে। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় শোকজ্ঞান জানান অনুরাগীরা। শুক্রবার বাবার মৃত্যু খবর সামনে এনেছিলেন অপারশক্তি খুরানার টিম। এ প্রসঙ্গে অপারশক্তির মুখপাত্রের তরফে সংবাদমাধ্যমে বলা হয়, “শুক্রবার মোহালিতে সকাল সাড়ে দশটা নাগাদ মৃত্যু হয় তাঁর। অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন। এক কঠিন সময়ে সকলকে পাশে চাইছি।”

উল্লেখ্য, পেশায় সংখ্যাতত্ত্ববিদ ছিলেন পি খুরানা। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া। বাবার খুব কাছের ছিলেন দুই ছেলেই। এর আগে বহুবার বহু সাক্ষাৎকারে বাবাকে নিয়ে মুখ খুলেছিলেন তাঁরা। তবে শেষ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন পি খুরানা।

Releated Posts

বাংলাদেশ সীমান্ত উত্তেজনা ও তরুণদের বিক্ষোভ নিয়ে মন্তব্য তনুশ্রী দত্তের, বললেন ‘নিশানা ভারত’

মুম্বই, ১ অগস্ট (আইএএনএস): চলমান জেন-জেড বিক্ষোভ, জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে নিজের মত প্রকাশ করলেন অভিনেত্রী…

ByByNews Desk Aug 1, 2026

‘ভুল কাস্টিং, দুর্বল ভিএফএক্স’, ‘রামায়ণ’-এর ট্রেলার নিয়ে কটাক্ষ প্রিয়াঙ্কা চতুর্বেদীর

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): আসন্ন ভারতীয় মহাকাব্যভিত্তিক চলচ্চিত্র ‘রামায়ণ’-এর সদ্য প্রকাশিত ট্রেলার নিয়ে তীব্র সমালোচনা করলেন শিবসেনা (ইউবিটি)-র…

ByByNews Desk Jul 31, 2026

‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এ উঠে আসবে ভারতের ৮৮ ঘণ্টার সন্ত্রাসবিরোধী অভিযানের অজানা কাহিনি

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’-কে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র-ধর্মী সিরিজ ‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এর প্রথম…

ByByNews Desk Jul 31, 2026

প্রতারণা, প্রাণনাশের হুমকির অভিযোগে অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ

কলকাতা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলা চলচ্চিত্রের অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ₹৬৮ লক্ষ প্রতারণা,…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top