News Flash

Image

ইতালিতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩

রোম, ১৯ মে (হি.স.) : ইতালির এমিলিয়া-রোমাগনা অঞ্চলে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে এবং বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার এই এলাকায় মুষলধারে বৃষ্টি কমলেও অধিকাংশ এলাকাই তলিয়ে গেছে। সান্ত’আগাতা সুল সান্তেরনো কমিউনের রাস্তা এবং সমুদ্রতীরবর্তী শহর রাভেন্নার কিছু অংশ বন্যার জলে তলিয়ে গেছে।

ইতালির উত্তর-মধ্য অঞ্চলে (যার মধ্যে বোলোগনা এবং মোডেনা শহর রয়েছে) মঙ্গলবার এবং বুধবার ভারী বৃষ্টিপাত হয়েছে, যার ফলে এই এলাকায় আকস্মিক বন্যা হয়েছে। উদ্ধারকর্মীরা উঁচু ভবনের ছাদ ও উপরের তলা থেকে লোকজনকে সরিয়ে নিতে সাহায্য করেছে।
অসামরিক সুরক্ষা বিভাগ অনুসারে বৃহস্পতিবার এমিলিয়া-রোমাগনার বেশিরভাগ অংশ একটি “রেড অ্যালার্ট” জোনে রয়ে গেছে। একই সময়ে, উত্তরে লম্বার্ডি থেকে দক্ষিণে ব্যাসিলিকাটা পর্যন্ত – “কমলা” বা “হলুদ সতর্কতা” ঘোষণা করা হয়। জানা গিয়েছে, ২৮০ টিরও বেশি ভূমিধসের খবর পাওয়া গেছে, যার জেরে ২০০টি রাস্তা বন্ধ হয়ে গেছে।

শনিবার মধ্যরাত পর্যন্ত উত্তর-মধ্য ইতালির বেশিরভাগ অংশের জন্য গুরুতর আবহাওয়া সতর্কতা জারি রয়েছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top