News Flash

  • Home
  • Uncategorized
  • দ্বিতল ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
Image

দ্বিতল ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

suicideনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল৷৷ সোনামুড়া দ্বাদশশ্রেণী বালিকা বিদ্যালয়ে দ্বিতল ভবনে নির্মাণ কাজ করার সময় ছাদ থেকে পড়ে এক শ্রমক গুরুতরভাবে আহত হয়েছে৷ আহত শ্রমিকের নাম প্রদীপ পাল৷ তাকে সোনামুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
নির্মাণকাজে নিযুক্ত শ্রমিকদের সুরক্ষা বিষয় নিয়ে অনিশ্চয়তা শ্রমশ বাড়ছে৷ বহুতল বাড়ি নির্মাণকালেও বিভিন্ন স্থানে দায়িত্বপ্রাপ্ত ঠিকেদাররা শ্রমিকদের সুরক্ষা বিষয়ে কোন ব্যবস্থা নিচ্ছেনা৷ ফলে প্রায়ই নির্মাণকাজ করতে গিয়ে দূর্ঘটনাগ্রস্ত হচ্ছে শ্রমিকরা৷ এই ধরণের একটি ঘটনা ঘটেছে শুক্রবার সোনামুড়ায়৷ সোনামুড়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের দ্বিতল ভবনে কাজ করার সময় প্রদীপ পাল নামে এক শ্রমিক ছাদ থেকে নিচে পড়ে যায়৷ অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে সোনামুড়া হাসপাতালে নিয়ে যায়৷ বর্তমানে ওই শ্রমিক চিকিৎসাধীন৷ আহত শ্রমিকের বাড়ি বাঁশপুকুর এলাকায়৷ নির্মাণকাজে প্রতিদিন ১৫/২০ জন শ্রমিক কাজ করছে৷ তাদের নিরাপত্তার বিষয়ে কোন উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top