News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাসহরে ঝড়ে বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্থ
Image

কৈলাসহরে ঝড়ে বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্থ

thunderstormনিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৭ এপ্রিল৷৷ গত এক সপ্তাহ ধরে কালবৈশাখির ঝড় তুফানের কারণে বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত৷ একদিকে নতুন লাইন সংস্কার কাজ ও চলছে এর কারণেও দিনের বেলা শহর সহ পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ পরিষেবা থাকে না৷ বিদ্যুৎ নিগমের স্থানীয় কর্মকর্তারা সমস্যা নিরসনে উদাসীন৷ কৈলাসহর পুর পরিষদ এলাকার ১৫ নম্বরওয়ার্ডে গত ১৫ দিন বার কয়েক ঘন্টা বাদ দিলে বিদ্যুৎ পরিষেবা থাকছে না৷ পানীয় জল সরবরাহ বিঘ্নিত হচ্ছে৷ মোবাইল চার্জ করার জন্য অন্য এলাকায় যেতে হচ্ছে নাগরিকদের৷
কৈলাসহরে বিদ্যুৎ পরিবাহী লাইন পরিবর্তন করা হচ্ছে গত ছয়মাস ধরে৷ কাজের কোন সীমা পরিসীমা নেই৷ বলে ইচ্ছে মতন লোডশেডিং করা হচ্ছে৷ বৃষ্টি থাকলে পুরো শহর অন্ধকার করে দেওয়া হচ্ছে৷ এনিয়ে নাগরিকরা ফোন করলে সঠিক জবাব দেওয়া হচ্ছে না৷ শাসক দলীয় কর্মচারী নেতাদের আখড়া কৈলাসহর বিদ্যুৎ নিগম অফিস৷ ফলে পরিষেবা চুলোয় যাক৷ নাগরিকদের স্বাচ্ছন্দের দিকে কোনো নজর না দিলেও পার্টি অফিসে হাজিরা দিলে সাত খুন মাফ৷ সমন্বয়ের এক নেতা যিনি মিডার রিডিং এর দায়িত্বে তিনি কার্যত সিনিয়র জুনিয়র ম্যানেজারদের ম্যানেজ করে থাকেন৷ গত এক পক্ষকাল যাবৎ বিদ্যুৎ পরিষেবা লন্ডভন্ড৷ এনিয়ে নিগম কর্তাদের কোনো মাথাব্যথা নেই৷ বিশেষ করে কৈলাসহর পুর পরিষদ এলাকায় টানা ৭/৮ ঘন্টা লোডশেডিং অতীতের যাবতীয় দুর্ভোগের সীমারেখায় পেরিয়ে গেছে৷ যেহেতু শাসক দলীয় ছোট বড় নেতারা এব্যাপারে নীরব তাও সাধারণ নাগরিকরা মুখ বুঝে সব হজম করে বলেন শাসক দলের জয়গান গাওয়া নাগরিকরা মুক ও বধির৷ এদিকে, পাওয়ার হাউজ কৈলাসহর অফিসে আপাতকালীন সময়ে ফোন করলে মর্জিমাফিক টেলিফোন রিসিভ করেন দায়িত্বশীল কর্তা এমনি অভিযোগ নিত্যদিনের৷ গত ৫-৬ দিন ধরে শহরের আশপাশ এলাকায় পরিষেবা বন্ধ৷ ঝড় বৃষ্টির অজুহাত দেখিয়ে জনগণের সদস্য এড়িয়ে যান বড় অধিকারিক৷ এতে বেশি সমস্যা হয়েছে পানীয় জলের৷ ১ মাইল পায়ে হেঁটে টিউবওয়েলের জল সংগ্রহ করা হয়ে অনেক এলাকায় গত কয়েক দিনে৷ সব মিলিয়ে বিদ্যুয পরিষেবা একেবারে লাটে কৈলসাহরে গত কয়েক মাস ধরে৷ প্রতিবাদ করিলে মামলা হবে এমনি ভয়ে জনগণ প্রতিবাদ করিতেছে না৷ বিগত দিনে অনেক গন্ডগোল হয়েছে৷ কিন্তু বিভিন্ন সমস্যা নিয়ে জনগণের সেবায় কয়েকজন সাংবাদিক কথা বলতে গিয়ে থানায় মামলা হয়েছে এরকম কোন ঘটনা কৈলাসহরে ঘটেনি কোনকালে৷ জনগণ পরিষেবা সঠিকভাবে পেতে হলে দক্ষ কর্মীর প্রয়োজন কৈলাসহর বিদ্যুৎ নিগমে৷ কৈলাসহর বিদ্যুৎ নিগমে বছরের পর বছর এক জায়গায় কর্মরত অনেক কর্মচারী যাদের বদলি নেই তারা কিসের ভিত্তিতে এক জায়গায় এতদিন তা বোঝা মুশকিল৷ কিন্তু জনগণ আজ এবিষয়ে প্রকাশ্য মুখ খুলেছেন৷ এরকম পরিষেবা থাকিলে আগামীদিনে জনগণ হয়ত বড়ধরনের আন্দোলনের পথ বেছে নেবে তার খবর রয়েছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top