News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসমের বিহালিতে অজ্ঞাত রোগ একই পরিবারের তিন তরুণীর অকালমৃত্যু, আক্রান্ত আরও এক
Image

অসমের বিহালিতে অজ্ঞাত রোগ একই পরিবারের তিন তরুণীর অকালমৃত্যু, আক্রান্ত আরও এক

বিশ্বনাথ (অসম), ১৪ মে (হি.স.) : বিশ্বনাথ জেলার বিহালিতে অজ্ঞাত রোগ একই পরিবারের তিন তরুণীর অকালমৃত্যু ঘটেছে। এ ঘটনায় বিহালি এলাকার মানুষ ভীতিগ্রস্ত হয়ে পড়েছেন।

প্রাপ্ত খবরে প্রকাশ, শরীরে চিকেন পক্সের মতো অসংখ্য ফোসকা, গোটা শরীরে প্রচণ্ড ব্যথায় আক্রান্ত হয়ে অকালমৃত্যুকে বরণ করেছেন একই পরিবারের তিন তরুণী। জানা গেছে, গত ১১ মাৰ্চ বিহালির ভীমদঙ্গা গ্রামের বাসিন্দা জনৈক বীরেন ঘাটোয়ারের ২৭ বছরের মেয়ে রঞ্জু ঘাটোয়ার এবং বছর ২৫-এর মণিকা ঘাটোয়ার এ ধরনের রোগে আক্ৰান্ত হলে তাদের তেজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভরতি করা হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় কয়েকদিনের ব্যবধানে দুজনেরই মৃত্যু হয়৷

তার পর যথাসময়ে রঞ্জু এবং মণিকার শ্ৰাদ্ধশান্তি হয়। কিন্তু দুর্ভাগ্যবশত দুই বোনের শ্রাদ্ধের দিন-কয়েক পর তাদের এক বোন লক্ষ্মী ঘাটোয়ার (১৩)-এর শরীরেও ওই অজ্ঞাত রোগের প্রাদুর্ভাব হয়৷ কিন্তু তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই গতকাল শনিবার মেয়েটির তার নিজের বাড়িতেই মৃত্যু হয়৷

এদিকে জানা গেছে, ঘাটোয়ার পরিবারের আরেক মেয়ে বছর ২৫-এর জুনু ঘাটোয়ারের শরীরেও এই অজ্ঞাত রোগ ধরা পড়েছে৷ বিশ্বনাথ জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকরা জানান, বসন্ত-সদৃশ রোগটি আসলে কী তা শনাক্ত করতে জুনুর রক্তের নমুনা সংগ্ৰহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

Releated Posts

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top