News Flash

  • Home
  • বিদেশ
  • আজ থাইল্যান্ডে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু
Image

আজ থাইল্যান্ডে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু

ব্যাংকক, ১৪ মে (হি.স.) : আজ রবিবার সকালে ভোটগ্রহণ শুরু হয়েছে থাইল্যান্ডের সাধারণ নির্বাচন। থাইল্যান্ড দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি।

ভারতীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৫টায় ভোটগ্রহণ শেষ হবে। প্রায় ৫.২ লক্ষ ভোটার আগামী চার বছরের জন্য নতুন ৫০০ আসনের প্রতিনিধি পরিষদের সদস্যদের বেছে নেবেন। সংসদের নিম্নকক্ষে মোট আসন রয়েছে ৫০০টি। এর মধ্যে ৪০০টি নির্বাচনী আসন এবং বাকি ১০০টি আসন প্রতিটি দলের মোট ভোটের অনুপাতে বন্টন করা হয়। ২০১৪ সালে সামরিক অভ্যুত্থানের পর এটি দ্বিতীয় নির্বাচন। ২০১৪ সালে সেনাবাহিনী নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে।
থাইল্যান্ডের দুটি প্রধান দল ফেউ থাই এবং প্রগ্রেসিভ মুভ ফরোয়ার্ড সাধারণ নির্বাচনে এগিয়ে রয়েছে। দুজনই সেনাবাহিনীকে রাজনীতি থেকে সরাতে প্রচার চালিয়েছে।

Releated Posts

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,১১৪, নিখোঁজ প্রায় ৪ হাজার

কাঠমান্ডু, ২ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের রাসুওয়া ও সংলগ্ন জেলাগুলিতে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,১১৪-তে…

ByByNews Desk Sep 2, 2026

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০৩, এখনও নিখোঁজ প্রায় ৪,০০০

কাঠমান্ডু, ১ সেপ্টেম্বর (আইএএনএস): গত সপ্তাহের ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়ে গিয়েছে। বিভিন্ন জেলার নদীর তীরে…

ByByNews Desk Sep 1, 2026

সহিংসতা ও ভীতি বাড়তে থাকলে বাংলাদেশ থেকে হিন্দুদের দেশত্যাগ বাড়তে পারে: অধিকারকর্মী

ঢাকা, ১ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভয়, হুমকি ও নিরাপত্তাহীনতা ক্রমশ বাড়ছে এবং প্রাতিষ্ঠানিক সুরক্ষার ঘাটতির…

ByByNews Desk Sep 1, 2026

নেপালের ভয়াবহ বন্যায় মৃত বিদেশিদের দেহ শনাক্তকরণে নতুন নির্দেশিকা

কাঠমান্ডু, ১ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের রসুয়া জেলায় সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যায় মৃত বিদেশি নাগরিকদের দেহ শনাক্তকরণ এবং তাঁদের…

ByByNews Desk Sep 1, 2026
Scroll to Top