নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল৷৷ রানীরবাজার থানাধীন বৃদ্ধি নগরের জীতেন দাসের স্ত্রী কল্পনা দাস হত্যা মামলায় দুই অভিযুক্তকে হাইকোর্ট থেকে আজ জামিন মঞ্জুর করা হয়েছে৷ তারা হল জীতেন দাসের ভাই অতীন্দ্র দাস ও তার স্ত্রী শিখা দাস৷ উল্লেখ্য দীর্ঘদিন ধরেই কল্পনা দাস হত্যা মামলায় অভিযুক্তরা হাইকোর্টে জামিনের জন্য আবেদন করে আসছেন৷ হাইকোর্ট বরাবরই জামিনের আবেদন খারিজ করে চলেছে৷ অবশেষে সোমবার হাইকোর্ট দুইজনের জামিন মঞ্জুর করেছে৷ অন্যান্যদের জামিন খারিজ করে দেওয়া হয়েছে৷ উল্লেখ্য বৃদ্ধি নগরে জীতেন দাস সহ বেশ কয়েকজন মিলে পরিকল্পিতভাবে জীতেন দাসের স্ত্রী কল্পনা দাসকে হত্যা করে৷ এই হত্যাকান্ডকে কেন্দ্র করে রাজ্যব্যাপী তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছিল৷ পুলিশ ইতিমধ্যেই মামলার তদন্ত গুটিয়ে আনার চেষ্টা চালাচ্ছে৷ এই মামলার রায় জানতে দীর্ঘ প্রতিক্ষায় রয়েছেন রাজ্যের মানুষ৷
কল্পনা দাস হত্যা মামলায় জামিন পেলেন দুই অভিযুক্ত
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















