আগরতলা, ১২ মে (হি.স) : কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য মাধবরাও সিন্ধিয়ার কাছে কৈলাসহর বিমানবন্দরের কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। আজ তিনি দিল্লিতে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রীর সাথে সাক্ষাত করেছেন। কেন্দ্রীয় মন্ত্রীর সাথে তাঁর ইতিবাচক আলোচনা হয়েছে বলে তিনি দাবি করেছেন।
প্রসঙ্গত, ত্রিপুরার মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়েই বিপ্লব কুমার দেব কৈলাসহর বিমান বন্দরটি চালু করার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছিলেন। তৎকালীন সময়েই ত্রিপুরা সরকারের তরফে প্রস্তাবিত জমির বন্দোবস্তু সহ প্রয়োজনীয় সহায়তারও আশ্বাস দেওয়া হয়েছিল। সর্বশেষ শীতকালীন অধিবেশনে সংসদে এই দাবি উত্থাপণ করেছিলেন তিনি। এছাড়াও ত্রিপুরার বিমান পরিষেবায় নব সংযোজন সহ বিভিন্ন বিষয়ে এদিন কেন্দ্রীয় মন্ত্রীর সাথে তাঁর আলোচনা হয়েছে।
যতদূর খবর, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ত্রিপুরা সরকারকে নিজ উদ্যোগে এই বিমান বন্দরের নির্মাণ কাজ সম্পন্ন জন্য বলেছিল। কিন্তু সীমিত আর্থিক স্থিতির প্রেক্ষিতে বিশাল অর্থ ব্যয়ে বিমান বন্দর নির্মাণ করা ত্রিপুরা সরকারের পক্ষে সম্ভব নয় বলে জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্ত পর্যাপ্ত জমি সহ অন্যান্য প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়েছিল। এদিনের আলোচনায় বিমানবন্দরটি সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের অর্থানুকূল্যে নির্মানের দাবি জানান শ্রীদেব। তৎসঙ্গে, এই বিমান বন্দরটি দ্রুত চালু করার বিষয়েও কেন্দ্রীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া খুব শীঘ্রই এই মর্মে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

কৈলাসহর বিমান বন্দর চালু করার জন্য কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী সকাশে সাংসদ বিপ্লব
Tags:
Releated Posts
রাজ্যে অয়েল পাম চাষ পৌঁছাল ৩,৫০০ হেক্টরের বেশি এলাকায়: মন্ত্রী রতন লাল নাথ
আগরতলা: ত্রিপুরায় ভোজ্য তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার অয়েল পামচাষ সম্প্রসারণে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ…
ভাইরাল ভিডিও বিতর্কে বিজেপি নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা, দল থেকে বহিষ্কার স্বপন রায়
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: অবশেষে প্রতাপগড়ের বুথ সভাপতি স্বপন রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিল দল। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া…
প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে: মুখ্যমন্ত্রী
আগরতলা, ১৩ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর…
মাটি ধসে দুই যুবকের মৃত্যু: শোকসন্তপ্ত পরিবারকে ৪ লক্ষ টাকা করে সহায়তা, হাসপাতালে মন্ত্রীর সমবেদনা
আগরতলা, ১৩ জুন: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট মুসলিম বস্তি এলাকায় মাটি ধসের ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যুর পর শোকের…

















