News Flash

  • Home
  • Uncategorized
  • নেপকোকে ১৮০ কোটি টাকা দেনা, ১০ কোটি দিয়ে মুখ রক্ষা নিগমের
Image

নেপকোকে ১৮০ কোটি টাকা দেনা, ১০ কোটি দিয়ে মুখ রক্ষা নিগমের

FILE PHOTO
FILE PHOTO

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল৷৷ আপাতত নেপকোর কোপ থেকে বেঁচেছে রাজ্য৷ বকেয়া আরও ১০ কোটি টাকা আজ মিটিয়ে দিয়েছে বিদ্যুৎ নিগম৷ ফলে আগামী ৩১ মে পর্যন্ত বাকি দেনা মেটানোর সময় মিলেছে৷ এই সময়ের মধ্যে নেপকোকে পুরো দেনা মিটিয়ে না দিলে বন্ধ হয়ে যেতে পারে বিদ্যুৎ সরবরাহ৷ আজ শেষ মুহুর্তে দেনার কিছুটা মিটিয়ে না দিলে রাজ্যে বিদ্যুতের ঘাটতি দেখা দিত ৭৫ মেগাওয়াট৷ আর তাতে অন্ধকারে ডুবে যেত গোটা রাজ্য৷
সোমবার বিদ্যুৎ দপ্তরের প্রধান সচিব এস কে রাকেশ জানিয়েছেন, নেপকো বিদ্যুৎ সরবরাহ বন্ধ করছে না৷ আজ মোট দেনার কিছু টাকা মিটিয়ে দেওয়া হয়েছে৷ বাকিটা কিছুদিনের মধ্যেই মিটিয়ে দেওয়া সম্ভব হবে বলে তিনি জানিয়েছেন৷ অবশ্য, সেই দেনা যে বাংলাদেশকে বিদ্যুৎ বিক্রয় করে মেটানো সম্ভব হবে সে ইঙ্গিতও তাঁর কথায় মিলেছে৷ তিনি জানিয়েছেন, বাংলাদেশকে প্রতি ইউনিট ভারতীয় মুদ্রায় সাড়ে পাঁচটা টাকা দরে বিদ্যুৎ বিক্রি করা হচ্ছে৷ ফলে বাংলাদেশকে বিদ্যুৎ বিক্রয় করে ভাল রাজস্ব মিলবে৷ তাতে নিগম লাভের মুখ দেখতে পারবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন৷
নেপকো’র কাছে ২০১৩ মে পর্যন্ত রাজ্যের দেনা ছিল ১৮০ কোটি ৩৩ লক্ষ টাকা৷ বহুবার দেনা মেটানোর জন্য অনুরোধ করা হলেও নিগমের পক্ষে তা মিটিয়ে দেওয়া সম্ভব হচ্ছিল না৷ ফলে বাধ্য হয়ে নেপকো চূড়ান্তভাবে জানিয়েছে ৫ মে মধ্যরাত থেকে রাজ্যকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে৷ তাতে নড়েচড়ে বসে সরকার৷ গত বৃহস্পতিবার নেপকো’র কাছে ৫ কোটি জমা দিয়ে রাজ্য সরকার অনুরোধ জানিয়েছিল দেনা মেটানোর সময়সীমা আরো বাড়ানোর জন্য৷ তাতে নেপকো’র তরফে রাজ্যকে জানানো হয় অন্তত ৪০ কোটি দেনা মিটিয়ে দেওয়া হলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হবে না৷ সূত্রের খবর, নেপকো’র কাছে মোট দেনার ৪২ কোটি টাকা কেবল মাত্র সময় মতো বিল মিটিয়ে না দেওয়ায় জরিমানা৷
এদিকে, ৫ কোটি টাকা পাওয়া সত্বেও নেপকো বিদ্যুৎ সরবরাহ বন্ধের সিদ্ধান্তেই অনঢ় থাকে৷ অবশেষে আজ নিগম আরো ১০ কোটি টাকা দেনা মিটিয়ে দেয়৷ তার সাথে অনুরোধ জানায় বাকি দেনা মিটিয়ে দেওয়ার জন্য ৩১ মে পর্যন্ত সময় চেয়ে নেয়৷ সূত্রের খবর, নেপকো নিগমকে পুরো দেনা মিটিয়ে দেওয়ার জন্য ৩১ মে পর্যন্ত সময় দিয়েছে৷
এদিকে, আগামী নভেম্বরেই মনারচক থেকে পুরো দমে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ দপ্তরের প্রধান সচিব এস কে রাকেশ৷ তিনি জানান, ওএনজিসি জুলাই থেকে মনারচক বিদ্যুৎ প্রকল্পে অবিরাম গ্যাস সরবরাহ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে৷ ফলে মনারচক নভেম্বর থেকে পুরো দমে চালু হবে বলে তিনি আশা প্রকাশ করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top