News Flash

  • Home
  • Uncategorized
  • নারদের স্টিং অপারেশনের আনএডিটেড ফুটেজ জমা পড়ল লোকসভার এথিক্স কমিটিতে
Image

নারদের স্টিং অপারেশনের আনএডিটেড ফুটেজ জমা পড়ল লোকসভার এথিক্স কমিটিতে

PARLIAMENT_HOUSE_1_2329334fনয়াদিল্লি, ৪ এপ্রিল (হি.স.) : সোমবার লোকসভার এথিক্স কমিটির কাছে নারদের স্টিং অপারেশনের অসম্পাদিত (আনএডিটেড) ফুটেজ জমা দিলেন সিইও ম্যাথু স্যামুয়েল| ফুটেজ জমা নেওয়ার পর তাঁকে রিসিভিং অর্ডারও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে|
প্রসঙ্গত, কয়েকদিন আগেই নারদের সিইও ম্যাথু স্যামুয়েলের কাছে স্টিং অপারেশনের ৫২ ঘণ্টার অসম্পাদিত ফুটেজ চেয়ে পাঠিয়েছিল লোকসভার এথিক্স কমিটি|
নারদ নিউজের স্টিং অপারেশনে তৃণমূলের তাবড় তাবড় নেতাদের ঘুষ নিতে দেখা যাওয়ার পরই রাজনৈতিক মহলে ঝড় ওঠে| এই ইসু্যটি সংসদে ওঠার পর তা এথিক্স কমিটির হাতে তুলে দেন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন|
১৫ সদস্যের এথিক্স কমিটির চেয়ারম্যান হলেন বর্ষীয়ান বিজেপি সাংসদ লালকৃষ্ণ আদবানি| আদবানিসহ এই কমিটিতে রয়েছেন মোট আট বিজেপি সাংসদ| এছাড়া এই কমিটিতে কংগ্রেস, এডিএমকে, শিরোমণি অকালি দল, শিবসেনা, বিজু জনতা দল, তেলুগু দেশম পার্টি এবং সমাজবাদী পার্টি থেকে একজন করে সাংসদ রয়েছেন|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top