News Flash

  • Home
  • Uncategorized
  • সিপিএম পার্টি অফিসে ঢুকিয়ে ব্যবসায়ীকে বেধরক প্রহার, উত্তেজনা আশারামবাড়িতে
Image

সিপিএম পার্টি অফিসে ঢুকিয়ে ব্যবসায়ীকে বেধরক প্রহার, উত্তেজনা আশারামবাড়িতে

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৩ এপ্রিল৷৷ আশারামবাড়ি সিপিএম পার্টি অফিসে ঢুকিয়ে প্রচন্ড ভাবে মারধর করা  হল এক নিরীহ ব্যবসায়ীকে৷ অভিযোগ আশারামবাড়ির এক বাজার ব্যবসায়ী সুগ্রিব শীলকে স্থানীয় পঞ্চায়েতের মেম্বার এর ভাগ্ণে তাপস দাস পার্টি অফিসে ডেকে নিয়ে যায় প্রাক্তন এম ডি সি অর্জুন তেলেঙ্গা ডেকেছে বলে৷ পার্টি অফিসে ঐ CPIMব্যবসায়ীকে ঢুকিয়ে দরজা বন্ধ করে এলোপাথারি কিল ঘুষি ও লাথি চালানো হয় তাকে৷ এই মারধরের নেতৃত্ব দেন সিপিএম নেতা অর্জুন তেলেঙ্গা৷ অভিযোগ, গতকাল স্থানীয় পঞ্চায়েতের পুকুরে মাছ ধরা হয়৷ ব্যবসায়ী সুগ্রীব শীল দুটি  মাছ কিনেন একশত ষাট টাকা কেজি দরে৷ পঞ্চায়েত কর্তৃপক্ষ মাছ দুটির মূল্য নির্ধারণ করে দুইশত ষোট টাকা৷ কিন্তু বাজার ব্যবসায়ী বলছেন পঞ্চায়েতের নিয়ম অনুযায়ী এক কেজির নীচে মাছের মূল্য কেজি প্রতি একশত ষাট টাকা৷ এই মূল্য নিয়ে গতকালই পঞ্চায়েতের সদস্য বিজয় ব্রতদেবের সঙ্গে বাজার ব্যবসায়ীর বচসা হয়৷ আজ সন্ধ্যের পর সুগ্রীব শীলকে পার্টি অফিসে ডেকে নিয়ে পঞ্চায়েতের নতুন চেয়ারম্যান শম্ভু দেববর্মা, মেম্বার বিজয় ব্রতদেব তাপস দাস এবং নেতা অর্জুন দেববর্মা প্রচন্ডভাবে মারধর করে৷ শেষে প্রাণ বাঁচতে সুগ্রীব বহুকষ্টে পার্টি অফিস থেকে পালিয়ে আসেন আশারামবাড়ি বাজারে৷ নেতাদের ভয়ে স্থানীয় মানুষ সুগ্রীবকে রক্ষা করতে এগিয়ে না আসলে গুরুতর আহত অবস্থায় সুগ্রীব পালিয়ে আসে খোয়াইতে৷ রাতেই তাকে হাসপাতালে নিয়ে যায় তার বন্ধুরা৷ এই ঘটনায় আশারামবাড়িতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সাধারণ মানুষের মধ্যে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top