News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রের নীতির বিরুদ্ধে গর্জে উঠার আহ্বান কর্মচারী সমন্বয় কমিটির
Image

কেন্দ্রের নীতির বিরুদ্ধে গর্জে উঠার আহ্বান কর্মচারী সমন্বয় কমিটির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,  ৩ এপ্রিল৷৷ ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির রাজ্যভিত্তিক কনভেনশন আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত  হয়৷ কনভেনশনের প্রধান বক্তা সংগঠনের সাধারণ সম্পাদক অসীম পাল কেন্দ্রের জনবিরোধী বাজেট ও উদার অর্থনীতির বিরুদ্ধে গর্জে উঠার আহ্বান জানান৷ ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি কেন্দ্রীয় DSC_4108সরকারের জনবিরোধী বাজেট ও উদার অর্থনীতির বিরুদ্ধে  দেশব্যাপী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে৷ এই আহ্বানকে সামনে রেখে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রবিবার রাজ্য ভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত হয়৷ কনভেনশনে প্রধানবক্তার ভাষণে সাধারণ সম্পাদক অসীম পাল বলেন, মন্দা থেকে আত্মরক্ষার পথ খঁুজে পাচ্ছে না পঁুজিবাদ৷ এটা আজ বাস্তব৷ তার চরম চেহারা সন্ত্রাসবাদ, সাম্রাজ্যবাদ৷ আধুনিকতার সংস্পর্শে পঁুজিবাদী তার সাম্রাজ্যবাদী ক্ষুধা যুদ্ধ, হত্যালীলা খুন, সন্ত্রাস যুদ্ধ উন্মাদনা নিবৃত্ত করছে৷ সন্ত্রাসবাদের মধ্য দিয়ে সমস্ত ইউরোপ থেকে পঁুজিবাদী দুনিয়ার সন্ত্রাসে চলছে গোটা দেশ৷ সংগঠিত হচ্ছে সন্ত্রাসবাদ৷ তিনি বলেন, আমরা খুব চিন্তিত,  উদ্বিগ্ণ৷ আমাদের রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন তারাও সে পথকে কোন না কোন ভাবে প্রসারিত করার ক্ষেত্র প্রস্তুত করতে সাহায্য করছেন৷ মৌলবাদী দৃষ্টিভঙ্গী,  চরম দক্ষিণ পন্থা দৃষ্টিভঙ্গী, ভয়ংকর উদারবাদী মানসিকতা, তারা যেভাবে এগিয়ে চলছেন গত দুই আড়াই বছরের মধ্যে বাজেটের মধ্যতা আমাদের কাছে পরিষ্কার৷ ধর্মের নামে সম্প্রদায়ের নামে, আঞ্চলিকতার নামে সাম্প্রদায়িকতা ও বিচ্ছিন্নতাবাদের বীজ বুনছে তাতে কিছু মানুষ উৎসাহিত হচ্ছে৷  এবস্থায় আমরা মনে করি সাড়া দেশের ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সার্বভৌমত্ব, সাংবিধানিক সৌজন্য আজ আক্রমণের মুখোমুখি৷ একটা ফ্যাসিবাদের আক্রমণ আমরা লক্ষ করছি সর্বত্র৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top