News Flash

Image

বাইক ও ছোট গাড়ির সংঘর্ষ, মৃত ১

করণদিঘি, ৮ মে (হি.স.) : বাইকের সঙ্গে ছোট গাড়ির সংঘর্ষে মৃত্যু হল এক বাইক আরোহীর। জানা গিয়েছে, মৃতের নাম আব্দুক রসিদ (৫৪)। বাড়ি করণদিঘি থানার মহেশপুর গ্রামে।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, সোমবার করণদিঘি থানা এলাকার মহেশপুরে বেঙ্গল টু বেঙ্গল রাজ্য সড়কে দুর্ঘটনায় মৃত্যু হয় আব্দুক রসিদ নামে ওই ব্যক্তির। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ছোট গাড়ি দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর। পথ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় করণদিঘি থানার রসাখোয়া ক্যাম্পের পুলিশ। পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে করণদিঘি গ্ৰামীণ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ।

Releated Posts

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৫ দিনের কর্মসপ্তাহ ও বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top