News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষক বদলীর প্রতিবাদে তিনদিন যাবৎ সুকল বন্ধ বাইখোড়ায়
Image

শিক্ষক বদলীর প্রতিবাদে তিনদিন যাবৎ সুকল বন্ধ বাইখোড়ায়

school lockedনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল৷৷ জোলাইবাড়ি ব্লক এলাকায় বাইখোড়া মমসু মগু পাড়া বিদ্যালয়টি শিক্ষক বদলির প্রতিবাদে গত ৩১ মার্চ থেকে বন্ধ৷ গ্রামবাসীরা মিলে বিদ্যালয়টিতে তালা ঝুলিয়ে দিয়েছে৷ বিদ্যালয়ের শিক্ষকরা প্রতিদিন এসে গাছের নীচে বসে থেকে চলে যায়৷ এই বিদ্যালয়ের সব ছাত্রছাত্রী উপজাতি অংশের বিদ্যালয়ে এতদিন যাবৎ একজন  উপজাতি শিক্ষক ছিল৷ কিন্তু হঠাৎ করে ঐ উপজাতি শিক্ষককে বিদ্যালয় থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়৷ এবং অভিভাবকদের বক্তব্য বিদ্যালয়ের ছাত্রছাত্রী ভাষাগত সমস্যা ভুগছে৷ গত তিনদিন যাবৎ তালা ঝুললেও বিদ্যালয় পরিদর্শকের এখনো ঘুম ভাঙ্গেনি৷ গ্রামবাসী বিদ্যালয় এসএমসি কমিটি এবং বিদ্যালয়ের শিক্ষকরা অনেকবার পরিদর্শককে জানালেও কোনো কাম হয়নি৷ শিক্ষকরা এসে গাছের নীচে বসে৷ আবার সময় হলে বাড়ি চলে যান৷ গ্রামবাসীরা চাইছেন অতিসত্ত্বর তাদের দাবি যেন মানা হয়৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top