News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যাহত যান চলাচল ও পানীয় জল সরবরাহ, আতঙ্ক জনমনে, বটতলা নির্মীয়মান উড়ালপুলের কাছে পাইপ লাইন ফেটে বিরাট গর্ত, দূর্ভোগ চরমে
Image

ব্যাহত যান চলাচল ও পানীয় জল সরবরাহ, আতঙ্ক জনমনে, বটতলা নির্মীয়মান উড়ালপুলের কাছে পাইপ লাইন ফেটে বিরাট গর্ত, দূর্ভোগ চরমে

BATTALAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল ৷৷ পানীয় জল সরবরাহের পাইপ লাইন ফেটে মারাত্মক বিপত্তি দেখা দেয় বটতলায়৷ পাশাপাশি আতঙ্কও দেখা দিয়েছিলন৷ জহর ব্রিজ সংলগ্ণ স্থানে জলের পাইপ লাইন ফেটে যাওয়ার কারণে মাটি সরে গিয়ে বিরাট গর্তের সৃষ্টি হয়৷ তাতে, এক দিকে যেমন, যানচলাচল ব্যাহত হয়েছে৷ অন্যদিকে, তৎসংলগ্ণ এলাকায় পানীয় জলের সরবরাহ ব্যাহত হওয়ায় দুর্ভোগের মুখে পড়েন এলাকাবাসী৷ একসময় সাব্রুম থেকে আগরতলা জাতীয় সড়কের জহর ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়৷ ফলে, একটি ব্রিজ দিয়ে উভয় দিকের যান চলাচল করতে গিয়ে দুর্ভোগ আরো চরম আকার ধারণ করে৷
উড়ালপুল নির্মাণের কারণে বটতলায় বেশ কয়েকদিন আগেই সরানো হয়েছিল মাটির নীচের পানীয় জল সরবরাহের পাইপ লাইন৷ আজ সেই পাইপ লাইনের একাংশ ফেটে জল বেরুতে থাকলে জহর ব্রিজ সংলগ্ণ স্থানে মাটি সরে গিয়ে বিরাট গর্তের আকার ধারণ করে৷ ফলে, ঐ রাস্তা ধরে যান চলাচল কষ্টকর হয়ে ওঠে৷ অফিস টাইমে এই ঘটনায় পথ চলতি মানুষ বিরাট সমস্যার মুখে পড়ে৷ আপাতকালীন সমস্যা সমাধানে যানবাহনের মুখ ঘুরিয়ে দেওয়া হয়৷ কিন্তু তাতেও পরিস্থিতি স্বাভাবিক করা যায়নি৷ ফলে, অন্য ব্রিজ দিয়েই দুদিকের যানবাহন চালানো শুরু করে ট্রাফিক দপ্তর৷ তাতেও মারাত্মক সমস্যা দেখা দেয়৷
যানজট সমস্যা সমাধানে দক্ষিণ দিক থেকে আসা গাড়িগুলোকে শ্মশানঘাটের রাস্তা দিয়ে মোড় ঘুরিয়ে শহরে ঢোকার ব্যবস্থা করা হয়৷ এদিকে, পাইপ লাইন ফেটে যাওয়ায় বটতলা, জয়নগর, রামনগর সহ বিস্তীর্ণ এলাকায় বন্ধ হয়ে যায় পানীয় জল সরবরাহ৷ ট্রাফিকের যানজট প্রসঙ্গে রাজ্য ট্রাফিক পুলিশের এসপি স্মৃতি রঞ্জন দাস জানিয়েছেন, আকস্মিক এই সমস্যার সমাধানে সব ধরনের ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে৷
এদিকে, পূর্ত দপ্তরের মুখ্যবাস্তুকার জানিয়েছেন, এধরনের পাইপ লাইনের সমস্যা প্রায় সময়ই হয়ে থাকে৷ তবে, সমস্যা সমাধানে চটজলদি ব্যবস্থা নেওয়া হয়েছে৷ পানীয় জল ও স্বাস্থ্যবিধি দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিনয়ভূষণ ঘোষ জানিয়েছেন, পাইপ লাইন সারাইয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷
উল্লেখ্য, কয়েকদিন আগেই উড়ালপুল নির্মাণের কারণে সংশ্লিষ্ট এলাকায় মাটির নীচে পানীয় জল সরবরাহের পাইপ লাইন স্থানান্তর করা হয়েছিল৷ বৃহস্পতিবার রাত থেকে টানা বর্ষণে মাটি নরম হয়ে সরে যাওয়ায় গর্তের সৃষ্টি হওয়াতে এই বিপত্তি আরো মারাত্মক আকার ধারণ করে৷ এমনিতেই উড়ালপুল নির্মাণের কারণে বটতলা শহর নাগেরজলা এলাকায় প্রতিনিয়তই তীব্র যানজট লক্ষ্য করা যায়৷ শুক্রবার সকালের আকস্মিক এই বিপত্তিতে যানজটের মাত্রা আরো বেড়ে যায়৷ ফলে, মারাত্মক দুর্ভোগের মুখে পড়েন পথ চলতি সাধারণ মানুষ৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top