News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় কংগ্রেসের মুন্ডুপাত বামফ্রন্টের
Image

ত্রিপুরায় কংগ্রেসের মুন্ডুপাত বামফ্রন্টের

Congress CPIMনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল ৷৷ আগামী ১৮ই এপ্রিল ২৪ ঘন্টার ত্রিপুরা বন্ধ ডাকায় কংগ্রেসকে এক হাত নিয়েছে ত্রিপুরা বামফ্রন্ট কমিটি৷ কমিটির পক্ষে আজ প্রচারিত এক বিবৃতিতে বন্ধের বিরোধীতা করে অভিযোগ করেছে কংগ্রেস সাম্প্রদায়িক ও বিভেদকামী শক্তিগুলির সঙ্গে গোপন আঁতাত করে শান্তি ও উন্নয়নের শিবিরকে দূর্বল করতে চেয়েছে৷ কংগ্রেস দলের বহু অনুগামী দল ছেড়েছেন৷
প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বিমল সিনহা ও তাঁর ভাই বিদ্যুৎ সিনহার হত্যাকান্ডের পরিপ্রেক্ষিতে গঠিত ইউসুফ কমিশনের অনুসন্ধান ও সুপারিশ এবং রাজ্য সরকারের পদক্ষেপ গ্রহণ করেছে রিপোর্ট বিধানসবার চলতি অধিবেশনে পেশ করার পরই র াজ্যে জোর প্রতিক্রিয়া দেখা দেয়৷ মুখ্যমন্ত্রী মানিক সরকারের পদত্যাগ ও সিবিআই তদন্তের দাবিতে কংগ্রেস দল ১৮ই এপ্রিল ২৪ ঘন্টার ত্রিপুরা বন্ধ ডেকেছে৷ বিবৃতিতে বামফ্রন্ট কমিটি তীব্র বিরোধীতা করে বলেছে এই বন্ধ অত্যন্ত অযৌক্তিক এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত৷ এই বন্ধ প্রত্যাখান করার জন্য বামফ্রন্ট বিবৃতিতে সব অংশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে৷
বিবৃতিতে বামফ্রন্ট কংগ্রেসকে সন্ত্রাসবাদী দলের সহযোগী বলে বর্ণনা করেছে৷ বিবৃতিতে বলেছে সন্ত্রাসবাদী ও তাদের বিভিন্ন নামের রাজনৈতিক শক্তিগুলির সঙ্গে কংগ্রেস দলের দীর্ঘকালীন জোটের ফলে এবং অশান্তি ও সহিংসতায় মদত যোগানোর অপরাধে রাজ্যের বিভিন্ন নির্বাচনে রাজ্যের জনগণ বারে বারে এই দলকে প্রত্যাখান করেছেন৷ সাম্প্রতিক ভিলেজ কমিটির নির্বাচনেও বাম বিরোধী শক্তিগুলির সঙ্গে আঁতাত করে কংগ্রেস দারুণভাবে প্রত্যাখাত হয়েছে৷ এই জনবিচ্ছিন্নতা ও হতাশা ডেকে উত্তরণের জন্যই এবং মুখ্যমন্ত্রী ও বামফ্রন্ট সম্পর্কে অপপ্রচার চালিয়ে বন্ধের নামে কংগ্রেস রাজ্যের শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও অখন্ডতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বলে বিবৃতিতে জানিয়েছে বামফ্রন্ট৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top