News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চাকরির দাবীতে ফের শিক্ষা দপ্তরে ডেপুটেশন এসটিজিটি উত্তীর্ণ বেকাররা
Image

চাকরির দাবীতে ফের শিক্ষা দপ্তরে ডেপুটেশন এসটিজিটি উত্তীর্ণ বেকাররা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০২ মে৷৷  চাকরির দাবিতে পুনরায় শিক্ষা দপ্তরে ডেপুটেশন দিলেন ২০২২ সালে পাশ করা  এসটিজিটি উত্তীর্ণ চাকরি প্রার্থীরা৷ এসটিজিটি উত্তীর্ণ চাকরি প্রার্থীরা তাদের প্রত্যেককে একসঙ্গে চাকরিতে নিয়োগের দাবিতে মঙ্গলবার পুনরায় শিক্ষা ভবনে দপ্তর কর্মকর্তার কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে৷ ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান কালে আন্দোলনকারীরা জানায় দীর্ঘ আট মাস ধরে তারা তাদেরকে একসাথে নিয়োগের জন্য শিক্ষা দপ্তর এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে দাবি জানিয়ে আসছে৷ কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে নিয়োগের কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি৷ তাতে তারা ক্রমশ হতাশাগ্রস্ত হয়ে পড়ছে৷ মুখ্যমন্ত্রী তথা শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডক্টর মানিক সাহার উদ্দেশ্যে চাকুরী প্রার্থীরা জানিয়েছেন তিনি যেন সহানুভূতির ঙ্গে বিষয়টি বিবেচনা করে সকলকে একসঙ্গে নিয়োগের ব্যবস্থা করেন৷

Releated Posts

পকসো মামলায় দোষী সাব্যস্ত, ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ

ধর্মনগর, ২৯ আগস্ট: পকসো আইনে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল ধর্মনগরের বিশেষ বিচারকের…

ByByNews Desk Aug 29, 2026

বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষার্থীদের পছন্দের শিল্পকলাকে একীভূত করে নতুন পাঠ্যক্রম তৈরী করা উচিৎ: রাজ্যপাল

আগরতলা, ২৯ আগস্ট: ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু পরামর্শ দিয়েছেন যে, বিশ্ববিদ্যালয়গুলি যেন তাদের বিদ্যমান গতানুগতিক পাঠ্যক্রমের সাথে…

ByByNews Desk Aug 29, 2026

ধ্যানচাঁদের জন্মদিনে বিলোনিয়ায় জাতীয় ক্রীড়া দিবস পালন

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৯ আগস্ট: ভারতীয় হকি কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে শনিবার বিলোনিয়ায় দক্ষিণ জেলা ভিত্তিক জাতীয় ক্রীড়া দিবস…

ByByNews Desk Aug 29, 2026

৪ সেপ্টেম্বরের ৭২ ঘণ্টার ত্রিপুরা বন্ধের সমর্থনে খোয়াই ও সিপাহীজলায় গাড়ি র‍্যালি

চড়িলাম, ২৯ আগস্ট: বিভিন্ন দাবি-দাওয়াকে সামনে রেখে আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছে এনএলএফটি-র…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top