News Flash

Image

মঙ্গলবার বরাক সফরে বহু দফতরের মন্ত্রী পীযূষ হাজরিকা

করিমগঞ্জ (অসম), ১ মে (হি.স.) : দুদিনের সফরসূচি নিয়ে আগামীকাল মঙ্গলবার বরাক উপত্যকায় আসছেন অসমের জলসম্পদ, তথ্য ও জনসংযোগ, সংসদীয় পরিক্ৰমা, সামাজিক ন্যায় দফতরের মন্ত্রী পীযূষ হাজরিকা। আগামীকাল সকাল ১০.৩০ মিনিটে তিনি কুম্ভিরগ্রাম বিমানবন্দরে পৌঁছে সোজা চলে যাবেন হাইলাকান্দিতে। সড়কপথে যাওয়ার সময় আলগাপুর, বক্রিয়াহাওর এবং কাটাখালে জলসম্পদ বিভাগের বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখবেন মন্ত্রী।

বেলা একটায় হাইলাকান্দি সার্কিট হাউস থেকে রওয়ানা দিয়ে যাবেন রাতাবাড়ি বিধানসভা এলাকার নিভিয়ায়। সেখানে সিংলা নদীর তীরে নির্মীয়মাণ দুটি বাঁধের অগ্রগতি খতিয়ে দেখবেন।

বিকাল ৪.৩০ মিনিটে পাথারকান্দিতে দুটি জলসম্পদ বিভাগের প্রকল্প খতিয়ে দেখবেন নিজে। সন্ধ্যা ৬-টায় করিমগঞ্জের অভিভাবক মন্ত্রী পীযূষ হাজরিকা জেলা বিজেপি কার্যালয়ে মিলিত হবেন এক সংক্ষিপ্ত সভায়।

সন্ধ্যা ৭-টায় করিমগঞ্জের জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হল-এ মন্ত্রীর পৌরোহিত্যে অনুষ্ঠিত হবে পর্যালোচনা সভা। সভা শেষে সড়কপথে শিলচরের উদ্দেশ্যে তিনি রওয়ানা দেবেন।

পরের দিন বুধবার সকাল ৯-টায় শিলচর এবং সোনাইয়ের বেতুকান্দি, অন্নপূর্ণাঘাট, সোনাবাড়িঘাট, কৃষ্ণপুরে বাঁধ নির্মাণের কাজ খতিয়ে দেখবেন মন্ত্রী হাজরিকা। দুপুরে কাটিগড়া পৌঁছে খতিয়ে দেখবেন বিভাগীয় কয়েকটি প্রকল্পের অগ্রগতি। এর পর কাটিগড়া থেকে সড়কপথে রওয়ানা হবেন দিশপুরের উদ্দেশ্যে।

Releated Posts

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০; ক্ষতিগ্রস্ত ২.১২ লক্ষেরও বেশি মানুষ

গুয়াহাটি, ৩১ জুলাই: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের আটটি জেলায় বন্যার প্রভাবে ২ লক্ষ ১২ হাজার ৪৪১…

ByByNews Desk Jul 31, 2026

ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, ১৮ জন বিদেশি নাগরিককে আটকানোর দাবি হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশ রুখতে চলমান অভিযানে ১৮ জন বিদেশি নাগরিককে ভারতে প্রবেশের আগেই আটকানো হয়েছে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top