News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে কাল বৈশাখী জারি থাকবে, পূর্বাভাস দপ্তরের
Image

রাজ্যে কাল বৈশাখী জারি থাকবে, পূর্বাভাস দপ্তরের

thunderstormনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ৷৷ কাল বৈশাখীর ঝড় অব্যাহত থাকবে রাজ্যে৷ মঙ্গলবার সন্ধ্যায় আবহাওয়া দপ্তর থেকে রাজ্যের চারটি জেলায় বৃষ্টিপাত ও ঝড়ের পূর্বাভাষ দেওয়া হয়েছে৷ সন্ধ্যায় পূর্বাভাষের জানানো হয়েছে আগামী ২৪ ঘন্টায় রাজ্যের উপর দিয়ে ঝড়ো হাওয়া বইয়ে যেতে পারে৷ মুষলধারে বৃষ্টিপাতও হতে পারে৷ পশ্চিম জেলা, খোয়াই, ঊনকোটি এবং উত্তরজেলায় ঘন্টায় ৫০ কিমি বেগে ঝড় বইয়ে যাবে৷ এদিকে, মঙ্গলবার সন্ধ্যা রাতের আগরতলা সহ বেশ কিছু অঞ্চলে হয়েছে৷ জলমগ্ণ হয়ে পড়েছে শহরের বেশ কিছু এলাকা৷ মুষলধারে বৃষ্টি হওয়ায় সামান্য  কমেছে তাপমাত্রাও৷ অন্যদিকে বুধবার আকাশ সাধারণ মেঘাচ্ছন্ন থাকতে পারে৷ দিনের তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷ এদিকে,  বর্ষা এখনও পুরো মাত্রায় রাজ্যে আসনি৷ তারপরও সোমবার সকাল থেকে বিকাল পর্য্যন্ত বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিতে রাজপথ জলমগ্ণ হয়ে যায়৷ পুর ও পূর্ত্ত পাপের খেসারত হিসেবে বছরের পর বছর যে ট্রেডিশান শহরবাসী দেখে আসছেন তারই পুনরাবৃত্তি হয়েছে এদিন৷ শহরের নিম্নাঞ্চলগুলিতে রাজপথ জলমগ্ণ হয়ে যায়৷ অন্যদিকে, আগরতলা পুর নিগমের  তরফে বর্ষার মরশুমের আগেই রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় কভার্ড ড্রেন নির্মাণের কাজে হাত দেওয়া হয়৷ কিন্তু এখনও বহু কভার্ড ড্রেনের কাজ অসমাপ্ত হয়ে রয়েছে৷ তাতে দুর্ভোগ বাড়ছে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top