News Flash

  • Home
  • Uncategorized
  • ২০০২ থেকে ২০০৩ মুম্বই বিস্ফোরণ, ১০ জনকে দোষী সাব্যস্ত করল পোটা আদালত
Image

২০০২ থেকে ২০০৩ মুম্বই বিস্ফোরণ, ১০ জনকে দোষী সাব্যস্ত করল পোটা আদালত

মুম্বই, ২৯ মার্চ (হি.স.): অবশেষে এল রায়| ২০০২ সালের ডিসেম্বর থেকে ২০০৩ সালের মার্চ, চার মাসে তিনটি বিস্ফোরণে কেঁপে উঠেছিল বাণিজ্যনগরী মুম্বই| প্রাণ হারিয়েছিলেন ৩৬ জন| জখম হন ২৭ জন| সেই বিস্ফোরণের দায়ে ১০ জনকে দোষী সাব্যস্ত করল মুম্বইয়ের বিশেষ পোটা (প্রিভেনশন অফ টেরোরিশম অ্যাক্ট) আদালত| সাজা ঘোষণা হবে ৱুধবার| তবে অভিযুক্ত ৩ জনকে প্রমাণের অভাবে বেকসুর খালাস করলেন বিশেষ বিচারক পি আর দেশমুখ|
২০০২ সালের ৬ ডিসেম্বর প্রথম বিস্ফোরণটি হয় মুম্বই সেন্ট্রাল স্টেশনের কাছে ম্যাকডোনাল্ড রেস্তোরাঁয়| ২০০৩ সালের ২৭ জানুয়ারি ভিল পার্লে (পূর্ব)-র বাজারে হয় দ্বিতীয় বিস্ফোরণ| তৃতীয়টি হয় ১৩ মার্চ মুলুন্দ স্টেশনে দাঁড়ানো ভিড় লোকাল ট্রেনে| অভিযুক্তদের বিরুদ্ধে সন্ত্রাস দমন (পোটা), অস্ত্র, বিস্ফোরক, রেলওয়ে আইনে মামলা হয়|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top