News Flash

  • Home
  • দিনের খবর
  • অযোধ্যায় ট্রাক ও বাসের সংঘর্ষে মৃত ৪, প্রাণে বেঁচে গেলেন ১৬ জন
Image

অযোধ্যায় ট্রাক ও বাসের সংঘর্ষে মৃত ৪, প্রাণে বেঁচে গেলেন ১৬ জন

অযোধ্যা, ২২ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের অযোধ্যায় যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারলেন ৪ জন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৬ জন, যাত্রীবোঝাই ওই বাসে মোট ২০ জন ছিলেন বলে জানা গিয়েছে।

শুক্রবার রাতে লখনউ-গোরক্ষপুর হাইওয়ের উপর দুর্ঘটনাটি ঘটেছে। বাসটি অযোধ্যা থেকে আম্বেদকর নগরের দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে। সেই সময় আচমকা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে ও সেটি উল্টে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান ৪ জন। আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অযোধ্যার জেলাশাসক নীতিশ কুমার বলেছেন, ২০ জন ছিলেন দুর্ঘটনাগ্রস্ত বাসে, ১৬ জন আহত হয়েছেন। আহতদের দ্রুততার সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়।

Releated Posts

টিআরই-৪ নিয়োগে বিলম্ব নিয়ে নীতীশ সরকারকে কটাক্ষ তেজস্বী যাদবের

পাটনা, ৯ এপ্রিল (আইএএনএস): বিহারে টিআরই-৪ শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিলম্ব নিয়ে বৃহস্পতিবার তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা তেজস্বী…

ByByNews Desk Apr 9, 2026

ভোজপুর-কাম-বক্সার স্থানীয় কর্তৃপক্ষ এমএলসি কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা ইসিআইয়ের

পাটনা, ৯ এপ্রিল (আইএএনএস): নির্বাচন কমিশন (ইসিআই) বৃহস্পতিবার বিহার বিধান পরিষদের ভোজপুর-কাম-বক্সার স্থানীয় কর্তৃপক্ষ আসনে উপনির্বাচনের ঘোষণা করেছে।…

ByByNews Desk Apr 9, 2026

হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজগুলির নিরাপদ চলাচল নিশ্চিতে উদ্যোগ নেবে দক্ষিণ কোরিয়া

সিউল, ৮ এপ্রিল (আইএএনএস): দক্ষিণ কোরিয়া সরকার বুধবার জানিয়েছে, হরমুজ প্রণালী-তে আটকে থাকা তাদের তেলবাহী জাহাজগুলির নিরাপদ ও…

ByByNews Desk Apr 8, 2026

মোহসিনা কিদওয়াইয়ের প্রয়াণে শোকাহত কংগ্রেস, ‘দেশজুড়ে নারীদের অনুপ্রাণিত করেছেন’—রাহুল, খাড়গে

নয়াদিল্লি, ৮ এপ্রিল (আইএএনএস): প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন সাংসদ মোহসিনা কিদওয়াই-এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন লোকসভার…

ByByNews Desk Apr 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top