News Flash

  • Home
  • Uncategorized
  • সেই অন্ধকারের গ্রাসে ত্রিপুরা
Image

সেই অন্ধকারের গ্রাসে ত্রিপুরা

Golden Tripura Wideপ্রগতির পথে ত্রিপুরায় এখনও যে মধ্যযুগীয় অন্ধকার গ্রাস করিয়া আছে তাহা স্বীকার না করিয়া উপায় নাই৷ আজও ত্রিপুরার পাহাড় কন্দরের মানুষ আধুনিক মননশীলতার ছোঁয়া হইতে বঞ্চিত হইয়া আছে৷ সারা রাজ্যে, পাহাড় বনানী ঘেরা গ্রামীণ এলাকায়, সর্বত্র যেখানে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির একাধিপত্য চালু আছে, সেখানে গ্রামীণ মানুষ এখনও যুক্তিবাদী চিন্তা ও চেতনার বাহিরে রহিয়া গিয়াছে৷ এখন ঝাড় ফোঁক চালাইয়া ডাইনীর প্রতি মারমুখী আক্রমণ শানিত করিতেছে৷ কয়েকদিন পরপরই বিভিন্ন গ্রামীণ এলাকায় ডাইনী হত্যার ঘটনা ঘটিতেছে৷ ঝাঁড় ফোঁক জল পড়া ইত্যাদি ওঝা বৈদ্যের খপ্পরে পড়িয়া বহু রোগীর অকাল মৃত্যু ঘটিতেছে৷ অন্ধ বিশ্বাস যে কী বিপজ্জনক পরিণতি একের পর এক ডাকিয়া আনিতেছে তাহা তো আর নতুন করিয়া বলিবার নহে৷ এইসব বুজরুকি ও ডাইনী হত্যা রোধে রাজ্য সরকার তেমন কোনও কার্য্যকরী উদ্যোগ নিতে পারিতেছে না৷ রাজ্যের ক্ষমতাসীন এই দলের সংগঠন তো গ্রাম পাহাড় সর্বত্রই বিরাজিত৷ এইসব বুজরুকী, ঝাঁড় ফোঁক ইত্যাদি অবৈজ্ঞানিক সব কান্ড কীর্তির বিরুদ্ধে প্রচার ইত্যাদি চালাইতে পারে৷ অন্ধ কুসংস্কারের হাত হইতে যদি দলকে মাঠে নামানো যাইত তাহা হইলে বিরাট সামাজিক দায়িত্ব পালন করা হইত৷ প্রশাসনিক ও রাজনৈতিক ভাবে এই অন্ধ কুসংস্কার বিরোধী অভিযান প্রতিনিয়ত চালু রাখিতে হইবে৷ কিন্তু দুর্ভাগ্যের হইলেও ইহাই বাস্তব যে, রাজ্যের গ্রাম পাহাড়ের সাধারণ মানুষ, অসুস্থ জন সাধারণ সেই কুসংস্কারের হাতেই বন্দী হইয়া আছেন৷ সেই বন্দীদশা হইতে কবে তাঁহাদের মুক্তি ঘটিবে বলা মুশকিল৷ এবং ইহাও স্বীকার করিতে হইবে যে, যুক্তিবাদী মঞ্চের কর্মকর্তারা কার্য্যত আত্ম প্রচারমুখী৷ গ্রাম পাহাড়ের মানুষের মনে যুক্তি ও বৈজ্ঞানিক তত্ব নানা অনুষ্ঠান, সভা ইত্যাদির মাধ্যমে তুলিয়া মহান কর্মটি তাহারা খুব তৎপরতার সঙ্গে করিয়াছেন এমন তথ্য নাই৷
তেলিয়ামুড়ার মুঙ্গিয়াকামী থানার আঠারমুড়ার পাহাড়ি জনপদে জনৈক বেনু দেববর্মাই ওই এলাকার মানুষের কাছে যেন ভগবান৷ এই বেনু সেখানে ওঝা নামেই পরিচিত৷ জল পড়া, ঝাড়ফোঁক দিয়া তিনি নাকি মানুষের রোগ নিরাময় করেন৷ সেখানে ওঝার নিদান ডাইনী থাকার কারণে এখানে রোগ ব্যাধি পিছু ছাড়িতেছে না৷ যেমন ভাবা তেমনি কাজ৷ বেনু দেববর্মার স্ত্রীকে ডাইনী ধরিয়া নিয়াই তাহাকে হত্যায় মাতিয়া উঠেন৷ নিদারুণ সমস্যা হইতে নিজেকে বাঁচাইবার জন্য বেনুর স্ত্রীকে হত্যা করার জন্য মাস্টার প্ল্যান তৈরী করেন৷ সেই প্ল্যান হইতে প্রাণে বেঁচে যান বেনুর স্ত্রী৷ নিদারুন সমস্যা হইতে মুক্ত পাইতে চরণ দেববর্মা ও সঞ্জিত দেববর্মা মিলে ডাইনীকে (মৃত বেনুর স্ত্রী) হত্যা করার জন্য গত সতের মার্চ মাস্টার প্ল্যান তৈরী করেন৷ এরই মধ্যে এক টিএসআর জওয়ানের এক কন্যা সন্তানের মৃত্যুর ঘটনায় ঘৃতাহুতি হয়৷ ডাইনীকে হত্যা করিতে গিয়া ভুলবশত তাহার স্বামী বেনু দেববর্মাকে হত্যা করা হইয়াছে৷ এই ঘটনা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় রহিয়াছে সেটিও সামনে তুলিয়া ধরিয়াছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top