News Flash

  • Home
  • দিনের খবর
  • শনিবার বিকাল থেকে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের আট জেলায়
Image

শনিবার বিকাল থেকে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের আট জেলায়

কলকাতা, ২২ এপ্রিল(হি.স.) : টানা ১০ দিনের গরমের পর স্বস্তির বৃষ্টিতে ভিজতে পারে রাজ্যের বেশিরভাগ জেলা। শনিবার পূর্বাভাস দিয়ে এমনটাই জানাল আলিপুরের হাওয়া অফিস।

হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের ৮ জেলা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম, বীরভূম এবং মুর্শিদাবাদ— এই আট জেলাতেই শনিবার বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দুপুরের পর থেকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজতে পারে কলকাতাও। শনিবার সারা দিন ধরেই শহরের আকাশ আংশিক ভাবে মেঘলা থাকবে। বিগত কয়েক দিনের তুলনায় কম থাকবে তাপমাত্রা।
পাশাপাশি রবিবার থেকে দক্ষিণবঙ্গের সবক’টি জেলাতে টানা তিন দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। ঝড়বিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতাতেও।

আবহবিদরা জানিয়েছেন, শনিবার দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সবকটি জেলাতে বৃষ্টি হতে পারে। যার রেশ থাকবে রবিবার অবধি।

Releated Posts

এসআইআর-এ ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াদের রেশন ও লক্ষ্মীর ভাণ্ডার-সদৃশ ‘অন্নপূর্ণা’ প্রকল্পের সুবিধা নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের জন্য…

ByByNews Desk Jul 1, 2026

যক্ষ্মামুক্ত ভারত অভিযান ও ডেঙ্গু প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ১ জুলাই (আইএএনএস): যক্ষ্মামুক্ত ভারত (টিবি মুক্ত ভারত) অভিযান এবং ১০০ দিনের বিশেষ কর্মসূচি নিয়ে বুধবার দিল্লি…

ByByNews Desk Jul 1, 2026

বিহারের সব সরকারি হাসপাতালে বসবে সিসিটিভি, জাতীয় ও রাজ্য সড়কে মোতায়েন হবে ১০০ অ্যাম্বুল্যান্স: স্বাস্থ্যমন্ত্রী নিশান্ত কুমার

পাটনা, ১ জুলাই (আইএএনএস): সরকারি হাসপাতালের পরিষেবা আরও উন্নত করতে একাধিক পদক্ষেপের ঘোষণা করলেন বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্ত কুমার।…

ByByNews Desk Jul 1, 2026

সাহারানপুর থেকে ‘স্কুল চলো অভিযান-২০২৬’-এর দ্বিতীয় পর্যায়ের সূচনা যোগীর, স্কুলছুটের হার কমার দাবি

লখনউ, ১ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুধবার সাহারানপুর থেকে রাজ্যব্যাপী ‘স্কুল চলো অভিযান-২০২৬’-এর দ্বিতীয় পর্যায়ের সূচনা…

ByByNews Desk Jul 1, 2026
Scroll to Top