News Flash

  • Home
  • দেশ
  • পুরদুর্নীতি নিয়েও তদন্ত করতে পারবে সিবিআই, নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
Image

পুরদুর্নীতি নিয়েও তদন্ত করতে পারবে সিবিআই, নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

কলকাতা, ২১ এপ্রিল (হি. স.) : পুরসভায় নিয়োগ দুর্নীতিতে তদন্ত করতে পারবে সিবিআই। শুক্রবার এই নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর নির্দেশ, প্রয়োজন মনে করলে নতুন এফআইআর দায়ের করে তদন্ত করতে পারবে সিবিআই।

শুক্রবার বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘চাইলে নতুন এফআইআর দায়ের করে এ বিষয়ে তদন্ত করতে পারবে সিবিআই।’’ সেই সঙ্গে সিবিআই আইনজীবীর উদ্দেশে তাঁর মন্তব্য, ‘‘এই ব্যাপক দুর্নীতির তদন্তে আর কত জন আধিকারিক আপনাদের লাগবে আমাকে জানান।’’

আগামী ২৮ এপ্রিল তদন্তের প্রাথমিক রিপোর্ট দেবে সিবিআই। নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের মামলা সংক্রান্ত শুনানিতে শুক্রবার ইডির আইনজীবী হাই কোর্টকে জানান, ইতিমধ্যেই রাজ্যের পুরসভাগুলিতে নিয়োগ সংক্রান্ত বেশ কিছু অনিয়মের নথি তাঁদের হাতে এসেছে। তথ্য মিলেছে ১০০ কোটি টাকারও বেশি লেনদেনের। এ বিষয়ে বেশ কিছু নথি আর এক তদন্তকারী সংস্থা সিবিআইকে দেওয়া হয়েছে বলেও জানান ইডির আইনজীবী।

রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে নিয়োগে দুর্নীতি এবং কোটি কোটি টাকা লেনদেন প্রসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘এক জন সাধারণ মানুষ ১০ হাজার টাকা উপার্জনের জন্য খেটে মরছেন। ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত তাঁরা কষ্ট করছেন। আর অর্পিতা মুখোপাধ্যায়দের কাছে এত টাকা আসছে কোথা থেকে? নিয়োগ দুর্নীতির তদন্ত বলছে রাজনৈতিক ব্যক্তিদের একাংশের কাছে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। কোথা থেকে আসছে এই টাকা?’’

Releated Posts

‘বিজেপি কর্মীরা পার্ট-টাইম রাজনীতিবিদ নন’: রাহুল গান্ধীকে নিশানা নীতিন নবীনের

সহারানপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নাম না করে নিশানা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন…

ByByNews Desk Sep 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগোচ্ছে, সঠিক দিকেই: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এবং সঠিক দিকেই…

ByByNews Desk Sep 22, 2026

ভাঙড়ে কলেজ চত্বরে সংঘর্ষ: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার চার

কলকাতা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার উপকণ্ঠে পশ্চিমবঙ্গের ভাঙড়ে একটি কলেজ চত্বরে সম্প্রতি দুই দফায় সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার…

ByByNews Desk Sep 22, 2026

জামুইয়ে নাবালিকা ছাত্রীকে হেনস্তার ঘটনায় এক গ্রেফতার, ১২০ সোশ্যাল মিডিয়া প্রোফাইলের বিরুদ্ধে এফআইআর

পাটনা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের জামুই-লখিসরাই রুটের মাড়ওয়া পাহাড় এলাকায় দুই নাবালিকা ছাত্রীকে হেনস্তা ও হয়রানির অভিযোগের ঘটনায়…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top