News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অভয়নগর বাজার ও আশেপাশের এলাকার সমস্যা দেখলেন পুর মেয়র
Image

অভয়নগর বাজার ও আশেপাশের এলাকার সমস্যা দেখলেন পুর মেয়র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল৷৷ অভয়নগর বাজার ও বাজার সংলগ্ণ পুকুর  পরিদর্শন করলেন মেয়র দীপক মজুমদার৷ শুক্রবার মেয়র সহ মেয়র ইন কাউন্সিলের সদস্য হীরালাল দেবনাথ , প্রদীপ চন্দ, বিশিষ্ট সমাজসেবী পাপিয়া দত্ত মিলে বাজারের ব্যবস্থপনা খতিয়ে দেখেন৷ একই সঙ্গে বাজার সংলগ্ণ পুকুরটির বর্তমান অবস্থা সম্পর্কে অবগত হন৷  এই বাজারের বেশ কিছু সমস্যা রয়েছে৷ তবে নতুন পুর নিগম গঠিত হওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হয় শহরের ১০ টি বাজারের উন্নয়ন ঘটানোর৷ আগে যে ভাবে বাজার গুলি নির্মাণ করা হয়েছে তা সঠিক হয়নি৷ ক্রেতা স্বচ্ছন্দ্যকে উপেক্ষা করা হয়েছে৷ বিক্রেতারাও সমস্যায় পড়ছেন৷ তাই বাজার গুলিকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে বলে পরিদর্শন শেষে জানান মেয়র দীপক মজুমদার৷ তিনি আরো জানান অভয়নগর বাজারের একটা অংশ বেদখল হয়ে গেছে৷ তার জন্য সার্ভের কাজ শুরু হয়েছে৷ সহসাই এই কাজ শেষ হবে৷ বেড়িয়ে আসবে সঠিক জায়গা৷

Releated Posts

প্রয়াত শিক্ষক অজিত রায় চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে যোগেন্দ্রনগরে রক্তদান শিবির

আগরতলা, ৩০ আগস্ট: প্রয়াত শিক্ষক অজিত রায় চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার যোগেন্দ্রনগর সিপিআই(এম) পার্টি অফিসে এক রক্তদান শিবিরের…

ByByReshmi Debnath Aug 30, 2026

পাঞ্জীরায় ভাল্লুকের হামলায় আহত স্বামী-স্ত্রী

শান্তিরবাজার, ৩০ আগস্ট: রাবার বাগান পরিষ্কার করতে গিয়ে ভাল্লুকের হামলায় গুরুতর আহত হলেন স্বামী-স্ত্রী। তার মধ্যে স্বামীর আঘাত…

ByByReshmi Debnath Aug 30, 2026

‘মন কি বাত’ দেশসেবার প্রেরণা জোগায়: বিধায়ক পিনাকী দাস চৌধুরী

কল্যাণপুর, ৩০ আগস্ট: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’-এর ১৩৭তম পর্ব রবিবার কল্যাণপুর-প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের ১৯ নম্বর বুথে…

ByByReshmi Debnath Aug 30, 2026

পকসো মামলায় দোষী সাব্যস্ত, ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ

ধর্মনগর, ২৯ আগস্ট: পকসো আইনে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল ধর্মনগরের বিশেষ বিচারকের…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top