নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল৷৷ অভয়নগর বাজার ও বাজার সংলগ্ণ পুকুর পরিদর্শন করলেন মেয়র দীপক মজুমদার৷ শুক্রবার মেয়র সহ মেয়র ইন কাউন্সিলের সদস্য হীরালাল দেবনাথ , প্রদীপ চন্দ, বিশিষ্ট সমাজসেবী পাপিয়া দত্ত মিলে বাজারের ব্যবস্থপনা খতিয়ে দেখেন৷ একই সঙ্গে বাজার সংলগ্ণ পুকুরটির বর্তমান অবস্থা সম্পর্কে অবগত হন৷ এই বাজারের বেশ কিছু সমস্যা রয়েছে৷ তবে নতুন পুর নিগম গঠিত হওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হয় শহরের ১০ টি বাজারের উন্নয়ন ঘটানোর৷ আগে যে ভাবে বাজার গুলি নির্মাণ করা হয়েছে তা সঠিক হয়নি৷ ক্রেতা স্বচ্ছন্দ্যকে উপেক্ষা করা হয়েছে৷ বিক্রেতারাও সমস্যায় পড়ছেন৷ তাই বাজার গুলিকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে বলে পরিদর্শন শেষে জানান মেয়র দীপক মজুমদার৷ তিনি আরো জানান অভয়নগর বাজারের একটা অংশ বেদখল হয়ে গেছে৷ তার জন্য সার্ভের কাজ শুরু হয়েছে৷ সহসাই এই কাজ শেষ হবে৷ বেড়িয়ে আসবে সঠিক জায়গা৷

অভয়নগর বাজার ও আশেপাশের এলাকার সমস্যা দেখলেন পুর মেয়র
Tags:
Releated Posts
কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন
নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…
এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

















