News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদকের পদত্যাগ
Image

কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদকের পদত্যাগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল৷৷  অল ত্রিপুরা এমপ্লয়ীজ ফেডারেশন পোস্ট অফিস চৌমুহনীর সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করলেন শ্যামল সাহা৷ চলতি বছরের ২৬ মার্চ তিনি পদত্যাগ করেন৷ শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে একথা জানান তিনি৷
 শ্যামল সাহা অভিযোগ করেন, ২০ নভেম্বর ২০২২ সালে রবিন্দ্র ভবনে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন, অল ত্রিপুরা এমপ্লয়ীজ ফেডারেশন ও ত্রিপুরা এমপ্লয়িজ অ্যাকশন কমিটির যৌথ ভাবে সম্মেলন হয়৷ অভিযোগ সেই সম্মেলনে সংগঠনের দুর্দিনের নেতৃত্ব ও সদস্যদের সঙ্গে আলোচনা ছাড়াই অসাংবিধানিক ভাবে নতুন কমিটি ঘোষণা করা হয়৷ অভিযোগ কিছু কংগ্রেস নেতৃত্বের অঙ্গুলি হেলনে সভাপতি সুশান্ত সেন চৌধুরী পুরনো কমিটি ভেঙ্গে নতুন কমিটি ঘোষণা দিয়েছেন৷ ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের নতুন সভাপতি করা হয়েছে অবসরপ্রাপ্ত কর্মচারী শান্তিরঞ্জন দেবনাথকে৷সম্মেলনে এর প্রতিবাদ জানিয়ে অনেকেই বের হয়ে যান বলে জানান শ্যামল বাবু৷

Releated Posts

বিলোনিয়ায় বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে ৫২ কেজি শুকনো গাঁজা উদ্ধার, গাড়ি ফেলে পালাল চালক

বিলোনিয়া, ৩০ আগস্ট: দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার হৃষ্যমুখ ব্লকের অন্তর্গত নলুয়ার অভয়নগর দাসপাড়ায় বিএসএফ ও পুলিশের যৌথ…

ByByReshmi Debnath Aug 30, 2026

তিনমাস ধরে ত্রিপুরায় পাথর সরবরাহে অচলাবস্থা, থমকে উন্নয়নমূলক কাজ,  কর্মহীন হাজার হাজার শ্রমিক

ধর্মনগর, ৩০ আগস্ট: প্রায় তিন মাস ধরে ত্রিপুরায় পাথর সরবরাহে অচলাবস্থার জেরে চরম সংকটে পড়েছেন পাথর ব্যবসায়ী, ক্রেশার…

ByByReshmi Debnath Aug 30, 2026

প্রয়াত শিক্ষক অজিত রায় চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে যোগেন্দ্রনগরে রক্তদান শিবির

আগরতলা, ৩০ আগস্ট: প্রয়াত শিক্ষক অজিত রায় চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার যোগেন্দ্রনগর সিপিআই(এম) পার্টি অফিসে এক রক্তদান শিবিরের…

ByByReshmi Debnath Aug 30, 2026

পাঞ্জীরায় ভাল্লুকের হামলায় আহত স্বামী-স্ত্রী

শান্তিরবাজার, ৩০ আগস্ট: রাবার বাগান পরিষ্কার করতে গিয়ে ভাল্লুকের হামলায় গুরুতর আহত হলেন স্বামী-স্ত্রী। তার মধ্যে স্বামীর আঘাত…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top