নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল৷৷ অল ত্রিপুরা এমপ্লয়ীজ ফেডারেশন পোস্ট অফিস চৌমুহনীর সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করলেন শ্যামল সাহা৷ চলতি বছরের ২৬ মার্চ তিনি পদত্যাগ করেন৷ শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে একথা জানান তিনি৷
শ্যামল সাহা অভিযোগ করেন, ২০ নভেম্বর ২০২২ সালে রবিন্দ্র ভবনে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন, অল ত্রিপুরা এমপ্লয়ীজ ফেডারেশন ও ত্রিপুরা এমপ্লয়িজ অ্যাকশন কমিটির যৌথ ভাবে সম্মেলন হয়৷ অভিযোগ সেই সম্মেলনে সংগঠনের দুর্দিনের নেতৃত্ব ও সদস্যদের সঙ্গে আলোচনা ছাড়াই অসাংবিধানিক ভাবে নতুন কমিটি ঘোষণা করা হয়৷ অভিযোগ কিছু কংগ্রেস নেতৃত্বের অঙ্গুলি হেলনে সভাপতি সুশান্ত সেন চৌধুরী পুরনো কমিটি ভেঙ্গে নতুন কমিটি ঘোষণা দিয়েছেন৷ ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের নতুন সভাপতি করা হয়েছে অবসরপ্রাপ্ত কর্মচারী শান্তিরঞ্জন দেবনাথকে৷সম্মেলনে এর প্রতিবাদ জানিয়ে অনেকেই বের হয়ে যান বলে জানান শ্যামল বাবু৷

কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদকের পদত্যাগ
Tags:
Releated Posts
কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী
আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…
বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের
আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…
নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…
জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী
কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…


















