News Flash

Image

ঈদ উৎসব উপলক্ষে চাহিদা বাড়ল সেমাইয়ের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ আগামী ২১ কিংবা ২২ এপ্রিল মুসলিম ধর্মালম্বীদের প্রধান উৎসব ঈদ৷ ঈদ উৎসবকে কেন্দ্র করে রাজ্যে সেমাইয়ের চাহিদা তুঙ্গে৷ চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে কারখানায় উৎপাদনও বৃদ্ধি করা হয়েছে৷  মুসলিম ধর্মাবলম্বীদের প্রধান উৎসব ঈদ৷ একমাস রোজা পালনের পর আগামী ২১ কিংবা ২২ এপ্রিল চাঁদ দেখা গেলেই অনুষ্ঠিত হবে ঈদ উৎসব৷ ঈদ উৎসবকে কেন্দ্র করে সংখ্যালঘু মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে ইতিমধ্যেই আনন্দ উল্লাসের জোয়ার পরিলক্ষিত হচ্ছে৷ বাজার হাটে কাপড় ফল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী ক্রয় করতে ভিড় করছেন মুসলিম ধর্মাবলম্বীরা৷ ঈদ উৎসবে প্রতি বছরই সেমাইয়ের চাহিদা বৃদ্ধি পায়৷ এ বছরও তার ব্যতিক্রম নয়৷ বরং অন্যান্য বছরের তুলনায় এবছর সেমাইয়ের চাহিদা অনেক বৃদ্ধি পেয়েছে৷ সামাই তৈরীর কারখানায় এখন চলেছে যুদ্ধকালীন তৎপরতায় সামায় তৈরির কাজ৷ দিন রাত কাজ করছেন শ্রমিকরা৷ বাজারে যথেষ্ট চাহিদা রয়েছে বলে সেমাই তৈরির কারখানার এক  কর্মী জানিয়েছেন৷ তিনি জানান বছরের সব সময়ই সেমাই তৈরি করা হয় তবে ঈদ উৎসব উপলক্ষে চাহিদা বৃদ্ধি পাওয়ায় প্রতিবছরই এই সময়ে সেমাইয়ার কারখানায় উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি পায়৷

Releated Posts

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এক অসহায় মহিলার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিস্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, বিশালগড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িঘরে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top