নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ আগামী ২১ কিংবা ২২ এপ্রিল মুসলিম ধর্মালম্বীদের প্রধান উৎসব ঈদ৷ ঈদ উৎসবকে কেন্দ্র করে রাজ্যে সেমাইয়ের চাহিদা তুঙ্গে৷ চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে কারখানায় উৎপাদনও বৃদ্ধি করা হয়েছে৷ মুসলিম ধর্মাবলম্বীদের প্রধান উৎসব ঈদ৷ একমাস রোজা পালনের পর আগামী ২১ কিংবা ২২ এপ্রিল চাঁদ দেখা গেলেই অনুষ্ঠিত হবে ঈদ উৎসব৷ ঈদ উৎসবকে কেন্দ্র করে সংখ্যালঘু মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে ইতিমধ্যেই আনন্দ উল্লাসের জোয়ার পরিলক্ষিত হচ্ছে৷ বাজার হাটে কাপড় ফল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী ক্রয় করতে ভিড় করছেন মুসলিম ধর্মাবলম্বীরা৷ ঈদ উৎসবে প্রতি বছরই সেমাইয়ের চাহিদা বৃদ্ধি পায়৷ এ বছরও তার ব্যতিক্রম নয়৷ বরং অন্যান্য বছরের তুলনায় এবছর সেমাইয়ের চাহিদা অনেক বৃদ্ধি পেয়েছে৷ সামাই তৈরীর কারখানায় এখন চলেছে যুদ্ধকালীন তৎপরতায় সামায় তৈরির কাজ৷ দিন রাত কাজ করছেন শ্রমিকরা৷ বাজারে যথেষ্ট চাহিদা রয়েছে বলে সেমাই তৈরির কারখানার এক কর্মী জানিয়েছেন৷ তিনি জানান বছরের সব সময়ই সেমাই তৈরি করা হয় তবে ঈদ উৎসব উপলক্ষে চাহিদা বৃদ্ধি পাওয়ায় প্রতিবছরই এই সময়ে সেমাইয়ার কারখানায় উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি পায়৷

ঈদ উৎসব উপলক্ষে চাহিদা বাড়ল সেমাইয়ের
Tags:
Releated Posts
ব্যাকলগ সংরক্ষিত শূন্যপদ পূরণ ও রোমান হরফে ককবরক পাঠ্যপুস্তকের দাবিতে ২৪ জুন আন্দোলনে টিএসএফ
আগরতলা, ১৭ জুন: তপশিলি জাতি (এসসি) ও তপশিলি উপজাতি (এসটি)-দের জন্য সংরক্ষিত ব্যাকলগ শূন্যপদ পূরণ এবং রোমান হরফে ককবরক…
মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বাংলাদেশ থেকে উদ্ধার অপহৃত স্কুলছাত্রী, পরিবারের হাতে তুলে দিল পুলিশ
আগরতলা, ১৭ জুন: অপহরণের পর বাংলাদেশে পাচার হওয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল ত্রিপুরা পুলিশ। মুখ্যমন্ত্রীর…
রেগার কাজে বঞ্চনার অভিযোগে ক্ষোভ, “কাজ দিন, না হলে গুলি করে মেরে ফেলুন”—জম্পুইজলায় বৃদ্ধার আর্তি
নিজস্ব প্রতিনিধি, জম্পুইজলা, ১৭ জুন: রেগার কাজে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা।…
দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ গ্রামবাসী, পোল্ট্রি ফার্মকে ১৫ দিনের সময়সীমা প্রশাসনের
নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৭ জুন: দীর্ঘদিন ধরে দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ দক্ষিণ চড়িলাম চৌমুহনী পাড়ার বাসিন্দাদের অভিযোগ ও…


















