News Flash

  • Home
  • দিনের খবর
  • আবগারি দুর্নীতির অন্যতম প্রধান মাথা অরবিন্দ কেজরিওয়াল : গৌরব ভাটিয়া
Image

আবগারি দুর্নীতির অন্যতম প্রধান মাথা অরবিন্দ কেজরিওয়াল : গৌরব ভাটিয়া


নয়াদিল্লি, ১৫ এপ্রিল (হি.স.): দিল্লির আবগারি নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে তলব করেছে সিবিআই। সিবিআই-এর এই সমনের প্রেক্ষিতে কেজরিওয়ালের বিরুদ্ধে তোপ দাগল বিজেপি। শনিবার এক সাংবাদিক সম্মেলনে বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া বলেছেন, আবগারি দুর্নীতির অন্যতম প্রধান মাথা হলেন অরবিন্দ কেজরিওয়াল। গৌরব আরও বলেছেন, “অরবিন্দ কেজরিওয়াল জি, আপনি যদি কিছুতেই ভয় না পান…তাহলে যে প্রশ্নগুলি করা হয়েছে সেগুলির উত্তর দিন…পলিগ্রাফ পরীক্ষা করান…লাই ডিটেক্টর পরীক্ষা করান… সবকিছু পরিষ্কার হয়ে যাবে।”

গৌরব আরও বলেছেন, “কিন্তু আপনি এমনটা করবেন না, কারণ আপনি ভিতরে ভিতরে ভয় পাচ্ছেন, নার্ভাস আছেন।” গৌরব বলেছেন, “মনীশ সিসোদিয়া ততটা সৎ নন, যতটা বলা হচ্ছে। তাঁর কাছে চারটি মোবাইল ফোন ছিল, তদন্ত আধিকারিকরা তদন্তের জন্য ফোন চাইলে তিনি একটি দেন এবং বাকি তিনটি নষ্ট করেন। কেন? জনগণের এ সবের জবাব দিতে হবে। কেজরিওয়াল এখন ভয় পাচ্ছেন বলে দাবি করেছেন গৌরব, তাঁর কথায়, যে মুহূর্তে অরবিন্দ কেজরিওয়ালকে সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে, স্পষ্টতই, তিনি ভয়ে কাঁপতে শুরু করেছেন। এটা পরিষ্কার যে অরবিন্দ কেজরিওয়াল আবগারি দুর্নীতির অন্যতম প্রধান মাথা।

Releated Posts

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top