News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নদী থেকে নিখোঁজ যুবকের পঁচাগলা মৃতদেহ উদ্ধার
Image

নদী থেকে নিখোঁজ যুবকের পঁচাগলা মৃতদেহ উদ্ধার

আগরতলা, ১২ এপ্রিল (হি. স.) : গত ৭ দিন যাবৎ নিখোঁজ ছিলেন পূর্ব প্রতাপগড়ের বাসিন্দা দীপঙ্কর ঘোষ। আজ সকালে হাওড়া নদী থেকে তাঁর পচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে। তাঁকে খুন করা হয়েছে, এমনটাই অভিযোগ তাঁর পরিবারের সদস্যদের। তাঁদের দাবি, নিখোঁজ হওয়ার দিন কৃষ্ণ ঘোষ তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিলেন। এরপর থেকেই তাঁকে খুঁজে পাওয়া যায়নি। তাই, মৃতের পরিবারের দৃঢ় বিশ্বাস, তাঁকে খুন করা হয়েছে।
মৃতদেহ উদ্ধারের ঘটনায় পূর্ব প্রতাপগড়ে জনমনে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী সহ মৃতের পরিবার। কারণ, পরিবারের তরফে মহারাজগঞ্জ ফাঁড়ি এবং পূর্ব থানায়  অভিযোগ জানানো হলেও পুলিশ দীপঙ্কর ঘোষকে খুঁজে বের করতে ব্যর্থ হয়েছে।
মৃতের পরিবারের অভিযোগ, গত ৬ এপ্রিল দীপঙ্করকে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে কাশীপুর এলাকার বাসিন্দা কৃষ্ণ ঘোষ বাড়ি থেকে ডেকে নিয়ে যান। তারপর একাধিকবার তাঁর মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও কোন সাড়া মিলেনি। পরর্বতী সময়ে এলাকার সি সি ক্যামেরা খতিয়ে দেখে মহারাজগঞ্জ ফাঁড়ি এবং পূর্ব থানার পুলিশের কাছে কৃষ্ণ ঘোষের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল। পুলিশ তাঁকে আটক করেছিল। কিন্তু জিজ্ঞাসাবাদের পর পুলিশ তাকে ছেড়ে দিয়েছে। পুলিশের গাফিলতির কারনেই সাতদিন পর মৃতদেহ উদ্ধার হয়েছে, দাবি ক্ষুব্ধ এলাকাবাসীর। তাঁদের আরও অভিযোগ, তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না পুলিশের। একাধিক বার থানায় যাওয়া হলেও পুলিশের তৎপরতা লক্ষ্য করা যায়নি।
অবশেষে আজ সকালে স্থানীয় মানুষ হাওড়া নদীতে  একজনের দেহ ভাসমান অবস্থায় দেখতে পান। সাথে সাথে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ দেহটিকে নদী থেকে উদ্ধার করে এবং নিশ্চিত হন তাঁর মৃত্যু হয়েছে। খবর পেয়ে মৃতের পরিবারের সদস্যরা ছুটে আসেন এবং মৃতদেহ সনাক্ত করেন।
জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এলাকাবাসী ও পরিবারের পক্ষ থেকে দীপঙ্কর ঘোষকে স্কুটি দিয়ে নিয়ে যাওয়ার সি সি ক্যামারার ফুটেজ জমা দেওয়া হয়েছিল। সেই ফুটেজটি স্পষ্ট না হওয়ার কারণে কৃষ্ণ ঘোষকে ছেড়ে দেওয়া হয়েছিল। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। ময়না তদন্তের পর জানা যাবে কিভাবে তাঁর মৃত্যু হয়েছে।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top