News Flash

  • Home
  • দেশ
  • ইডির বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন আপ সাংসদ
Image

ইডির বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন আপ সাংসদ

নয়াদিল্লি, ১২ এপ্রিল(হি.স.) : এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) বিরুদ্ধে বুধবার গুরুতর অভিযোগ করেছেন আম আদমি পার্টির(আপ) সাংসদ সঞ্জয় সিং। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, তদন্তের নামে ইডি হেফাজতে বয়ান নিতে লোকজনকে মারধর করে। তিনি অভিযোগ করেন, চন্দন রেড্ডির বক্তব্যের জন্য ইডি তাকে এমনভাবে মারধর করেছে যে তার কানের পর্দা ছিঁড়ে গেছে।

অভিযোগ করার সময়, সিং প্রমাণ হিসাবে হাইকোর্টে চন্দন রেড্ডির আবেদনের উল্লেখ করেছেন। এই আবেদনে তিনি বলেছিলেন, ইডি হুমকি দিয়েছে যে আপনি যদি সেই অনুসারে বিবৃতি না দেন তবে আপনার পরিবারকে খারাপ পরিণতি ভোগ করতে হবে।

তিনি আরও বলেছেন, মেডিক্যাল রিপোর্ট এবং আদালতে সাক্ষীকে ফাঁস করার কাজ করেছে ইডি। শুধু চন্দন রেড্ডিই ইডি হাতে নির্যাতনের শিকার হননি, অরুণ পিল্লাইয়ের স্ত্রী ও মেয়েকেও ভয় দেখানো হয়েছিল। সমীর মহেন্দ্রুর কাছ থেকে জোরপূর্বক জবানবন্দি লিখে আদালতে দিতে হয়। ইডি অফিসে তাদের মারধর করার পরে জোর করে বিবৃতি লিখিয়ে নেয়।

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top