News Flash

  • Home
  • প্রধান খবর
  • শীতলকুচি কাণ্ডে ৬ সিআইএসএফ জওয়ানের আগাম জামিন মঞ্জুর
Image

শীতলকুচি কাণ্ডে ৬ সিআইএসএফ জওয়ানের আগাম জামিন মঞ্জুর

জলপাইগুড়ি, ১২ এপ্রিল (হি. স.) : শীতলকুচি কাণ্ডে ছ’জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের আগাম জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ।

নির্বাচনের সময় গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত হয় ছ’জন কেন্দ্রীয় বাহিনী জওয়ান। এরপরই আগাম জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টের দারস্থ হন তাঁরা। বুধবার তাঁদের আগাম জামিনের আবেদন মঞ্জুর করে উচ্চ আদালত। সেদিনের গুলি চালানোর ঘটনায় সিআইএসএফ- এর হাত থাকার প্রমাণ না মেলায় আগান জামিন মঞ্জুর করা হয়।

বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণের সময়ে উত্তপ্ত হয়ে ওঠে শীতলকুচির জোড়পাটকি ১২৬ নম্বর বুথ। সেই বুথে সিআইএসএফের বিরুদ্ধে গুলি চালনার অভিযোগ ওঠে। সেই ঘটনায় ৬ সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে সমন জারি করে কোচবিহার আদালত। শীতলকুচি গুলিকাণ্ড নিয়ে বহু চাপানউতোর হয়েছে। একপক্ষের দাবি, বুথে গন্ডগোলের ঘটনায় অতি সক্রিয় ছিল সিআইএসএফ। গুলি চালনার মতো তেমন কিছু ঘটেনি।

অন্যদিকে, কেন্দ্রীয় বাহিনীর দাবি ছিল, তাঁদের উপরে হামলা চালায় উন্মত্ত জনতা। আত্মরক্ষার্থেই গুলি চালাতে হয়। ঘটনার জল গড়ায় বহুদূর। তদন্ত শুরু করে সিআইডি। ঘটনার সময়ে সিআইএসএফের এক কর্তা সহ বেশ কয়েকজন জওয়ান উপস্থিত ছিলেন। ইতিমধ্যেই সেইসময় কোচবিহারের এসপি, মাথাভাঙার আইসিকে জেরা করেছে সিআইডি। এর পাশাপাশি জিজ্ঞাসবাদের জন্য ৩ বার ওই ৬ জনকে ডেকে পাঠায় সিআইডি।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top