News Flash

  • Home
  • প্রধান খবর
  • মোদীকে চিঠি জেলেনস্কির, ইউক্রেনের প্রেসিডেন্ট চাইলেন মানবিক সাহায্য
Image

মোদীকে চিঠি জেলেনস্কির, ইউক্রেনের প্রেসিডেন্ট চাইলেন মানবিক সাহায্য

নয়াদিল্লি, ১২ এপ্রিল (হি. স.) : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদামির জেলেনস্কি। চারদিনের সফরে ভারত এসেছেন ইউক্রেনের উপ বিদেশমন্ত্রী এমিনে জাপারোভা। তিনিই কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী মিনাক্ষী লেখিকে জেলেনস্কির লেখা এই চিঠিটি হস্তান্তর করেছেন। সেই চিঠিতে মূলত যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে চিকিৎসা সংক্রান্ত সরঞ্জামের পাশাপাশি অন্যান্য মানবিক সাহায্যের আর্জি জানানো হয়েছে।

অতিরিক্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোর জন্য ভারতের কাছে অনুরোধ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি লিখেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রসঙ্গত, সম্প্রতি তিনদিনের সফরে ভারতে এসেছিলেন ইউক্রেনের বিদেশ প্রতিমন্ত্রী এমিন জাপারোভা। তিনি ভারতের বিদেশ প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখির সঙ্গে দেখা করে মোদীর উদ্দেশে লেখা জেলেনস্কির চিঠিটা তুলে দেন। পাশাপাশি ইউক্রেনে পরিকাঠামো তৈরির জন্য ভারতীয় সংস্থাগুলিকে আমন্ত্রণ জানান সেদেশের উপ-বিদেশমন্ত্রী। তিনি বলেন, ‘যুদ্ধবিদ্ধস্ত ইউক্রেনের পরিকাঠামোগত উন্নয়ন ভারতীয় সংস্থাগুলির জন্য বড় সুযোগ হয়ে উঠতে পারে।’

Releated Posts

চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ২,২৭৩ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে : বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ২,২৭৩ জন ভারতীয় নাগরিককে…

ByBySandeep Biswas Jul 31, 2026

৬.১১৮ বিলিয়ন ডলার বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬৮২.২৩৫ বিলিয়ন ডলারে: আরবিআই

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (ফরেক্স রিজার্ভ) ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে ৬.১১৮ বিলিয়ন ডলার…

ByByNews Desk Jul 31, 2026

কাবেরী জল-বিতর্কে কেআরএস বাঁধ ঘেরাও, বিজেপি নেতাদের আটক; শিবকুমারের বিরুদ্ধে তোপ বিজয়েন্দ্রর

মান্ড্যা, ৩১ জুলাই (আইএএনএস): কাবেরী জল-বিতর্কে তামিলনাড়ুকে জল ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার কর্নাটকের শ্রীরঙ্গপত্তনের কৃষ্ণ রাজ সাগর (কেআরএস)…

ByByNews Desk Jul 31, 2026

প্রেমচাঁদ চিরকাল দেশবাসীর প্রেরণার উৎস হয়ে থাকবেন: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রখ্যাত কথাসাহিত্যিক মুন্সি প্রেমচাঁদের জন্মজয়ন্তীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top