News Flash

  • Home
  • খেলা
  • আসাম রাইফেলস স্কুলে হারিয়ে জয়ের হ্যাটট্রিক প্রণবানন্দ বিদ্যামন্দিরের
Image

আসাম রাইফেলস স্কুলে হারিয়ে জয়ের হ্যাটট্রিক প্রণবানন্দ বিদ্যামন্দিরের

আ: রাইফেলস: ১২২/৮(২০)

প্রণবানন্দ: ১২৩/১(১৮)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল।। জয়ের হ্যাটট্রিক প্রণবানন্দ বিদ্যামন্দিরের। টানা তিন ম্যাচে জয়ের সুবাদে প্রণবানন্দ বিদ্যামন্দির শুধু মূল পর্বের দাবিদার-ই নয়, বলা যাচ্ছে চ্যাম্পিয়নেরও প্রত্যাশা করতে পারে বিদ্যামন্দিরের মেয়েরা। খেলা হচ্ছে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত পশ্চিম জোনাল অনূর্ধ্ব ১৭ বালিকাদের আন্তঃ স্কুল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। চতুর্থ দিনে আজ ডঃ বি আর আম্বেদকর স্কুল মাঠে দ্বিতীয় বেলায় অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে প্রণবানন্দ বিদ্যামন্দির নয় উইকেটের বড় ব্যবধানে আসাম রাইফেলস পাবলিক স্কুলকে পরাজিত করেছে। দুপুর ১টা নাগাদ ম্যাচ শুরুতে টস জিতে প্রণবানন্দ বিদ্যামন্দিরের মেয়েরা প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিং এর আমন্ত্রণ পেয়ে আসাম রাইফেলস পাবলিক স্কুলের বালিকারা নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে। দলের পক্ষে ওপেনার ক্রিস্টিনা রেমা সর্বাধিক ৩৩ রান পায়। এছাড়া, অতিরিক্ত খাতে প্রাপ্ত ৬২ রান তাদের দলীয় স্কোর শতকের চেহারা দেখিয়েছে। প্রণবানন্দ বিদ্যামন্দিরের স্নেহা দত্ত ও অস্মিতা রায় দুটি করে এবং অভিজ্ঞা বর্ধন ও সোনাক্ষী নমঃশূদ্র একটি করে উইকেট পেয়েছে। পাল্টা ব্যাট করতে নেমে প্রণবানন্দ বিদ্যামন্দির ঠিক ১২ বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়। ওপেনার আয়ুষী সাহা ৬ রানে বোল্ড আউট হয়ে এবং অন্বেষা চক্রবর্তী ৩ রানের রিটায়ার্ড হার্ট হয়ে পেভেলিয়নে ফিরলেও দ্বিতীয় উইকেটের জুটিতে অভিজ্ঞা ও অভিধা বর্ধন জুটির দুর্দান্ত ব্যাটিং দলকে জয় এনে দেয়। অভিজ্ঞা ৪২ বল খেলে পাঁচটি বাউন্ডারি হাঁকিয়ে ৩৮ রানে অপরাজিত থেকে দলকে জয়ী করার পাশাপাশি প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাবও পায়। অভিধা অপরাজিত থাকে ২৬ রানে। তারাও অতিরিক্ত খাতে ৫০ রান পেয়েছিল।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top