News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-১৫ রাজ্য ক্রিকেটে আজও সাত মাঠে ৭ ম্যাচ
Image

অনূর্ধ্ব-১৫ রাজ্য ক্রিকেটে আজও সাত মাঠে ৭ ম্যাচ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল।। রবিবার দিনটা কাটলো বিরতির দিন হিসেবে। আগামীকাল অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেটে পুনরায় ৭ মাঠে সাতটি ম্যাচ অনুষ্ঠিত হবে। মোহনপুর স্কুল মাঠে সদর-এ দল খেলবে তেলিয়ামুড়ার বিরুদ্ধে। নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে মোহনপুর খেলবে বিশালগড়ের বিরুদ্ধে। শান্তিরবাজার মাঠে উদয়পুর ও বিলোনিয়া পরস্পরের মুখোমুখি হবে। সাব্রুমে খেলবে শান্তিরবাজার, সোনামুড়ার বিপক্ষে। বিশালগড়ের জাঙ্গালিয়া মাঠে সদর-বি খেলবে অমরপুরের বিরুদ্ধে। মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানে কৈলাশহর ও আমবাসা পরস্পরের মুখোমুখি হবে। কৈলাশহরের মাঠে ধর্মনগর খেলবে কাঞ্চনপুরের বিরুদ্ধে। তাছাড়া, আর কে এম মাঠে কমলপুর খেলবে গন্ডাছড়ার বিরুদ্ধে। উল্লেখ্য, শনিবার প্রথম দিনের খেলায় মোহনপুর ৪ উইকেটে খোয়াইকে, বিশালগড় ৩৮ রানে তেলিয়ামুড়াকে, শান্তিরবাজার ছয় উইকেটে সাব্রুমকে, সোনামুরা ছয় উইকেটে বিলোনিয়াকে, অমরপুর ৭৫ রানে আমবাসাকে, লংতরাইভ্যালি চার রানের ব্যবধানে কমলপুরকে এবং গন্ডাছড়া ১৬৪ রানের বিশাল ব্যবধানে কাঞ্চনপুরকে পরাজিত করেছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top