News Flash

  • Home
  • খেলা
  •  ঘরোয়া টি-২০ ক্রিকেটে আজ ওপিসি-পোলস্টার, শতদল-হার্ভে
Image

 ঘরোয়া টি-২০ ক্রিকেটে আজ ওপিসি-পোলস্টার, শতদল-হার্ভে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল।। টিসিএ আয়োজিত সমীরন চক্রবর্তী স্মৃতি টি-টোয়েন্টি টুর্নামেন্ট এখন জমজমাট মুহূর্তে রয়েছে। গ্রুপ লীগের খেলা এখন মাঝামাঝি পর্যায়ে চলছে। যদিও আজ, রবিবার টুর্নামেন্টের কোনও ম্যাচ ছিল না। আসরে বিরতি বলা চলে। আগামীকাল নরসিংগড়ে পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে দুবেলায় দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সকাল ন’টায় ওল্ড প্লে সেন্টার খেলবে পোলস্টারের বিরুদ্ধে। বেলা সোয়া একটায় দ্বিতীয় ম্যাচে শতদলক সংঘ ও হার্ভে পরস্পরের মুখোমুখি হবে। মূল পর্বে খেলার ব্যাপারে চারটি দলেরই এখনও সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল ম্যাচের পর কোয়ার্টার ফাইনালের চিত্র অনেকটা পরিষ্কার হয়ে যাবে। উল্লেখ্য, এ-গ্রুপের এ পর্যন্ত ১২টি ম্যাচের শেষে স্ফুলিঙ্গ, কসমোপলিটন, ব্লাড মাউথ ও মৌচাক মূল পর্বের লক্ষ্যে এগিয়ে রয়েছে। সুযোগ বুঝে চমক দেওয়ার অপেক্ষায় রয়েছে চলমান সংঘ ও সংহতি। তবে পরপর তিনটি ম্যাচে হেরে পিছিয়ে রয়েছে ইউনাইটেড বিএসটি। বি-গ্রুপেরও একই রকম, বারোটি ম্যাচের শেষে জেসিসি, ইউনাইটেড ফ্রেন্ডস, বিসিসি এবং ও পি সি মূল পর্বের লক্ষ্যে অগ্রণীতে রয়েছে। পোলস্টার, হার্ভেও সুযোগের অপেক্ষায় রয়েছে। শতদল সংঘ অনেকটাই পিছিয়ে পড়েছে টানা তিন ম্যাচে হেরে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top