News Flash

  • Home
  • দেশ
  • কৈলাসহরে পাচারকালে গবাদী পশু উদ্ধার, গাড়ি ফেলে গা ঢাকা দিল পাচারকারীরা
Image

কৈলাসহরে পাচারকালে গবাদী পশু উদ্ধার, গাড়ি ফেলে গা ঢাকা দিল পাচারকারীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল৷৷ রাজ্যে গরু চুরি ও পাচারের ঘটনা অব্যাহত রয়েছে৷ আইনকানুনের তোয়াক্কা না করে একাংশের গরু ব্যবসায়ী অবৈধভাবে সীমান্ত ডিঙিয়ে গরু পাচার অব্যাহত রেখেছে৷ তাদের বিরুদ্ধে কঠোর আইনে ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷ শনিবার গভীর রাতে ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের অধীন বালিছড়া এলাকায় ষাড় সহ তিনটি গরু পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর হাতে আটক৷ পাচারকারিরা বালিছড়া ইট ভাটার সামনে গাড়ি রেখে পালিয়ে যায়৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গভীর রাতে আসেন কৈলাশহর থানার এস আই পঙ্কজ বর্মনের নেতৃত্বে বিশাল পুলিশ ও  টিএসআর  বাহিনী৷ জানা যায় যে ওই গরু পাচারকারীর নাম আব্দুল জলিল৷ বাড়ি ভগবাননগর৷ স্থানীয় সূত্রে আরো জানা যায় পাচারকারী আব্দুল জলিল এর আগেও একাধিকবার গরু পাচার করার সময় এলাকাবাসীর হাতে আটক হয়েছিল৷ গাড়ি এবং গরুগুলি বালিছড়া ইটভাটার সামনেই আটক করা হয়৷ অভিযুক্ত ব্যক্তির  বিরুদ্ধে কঠোর আইনে ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন স্থানীয় জনগণ৷ উল্লেখ্য আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ণ এলাকাগুলিতে একদিকে যেমন গরু চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে ঠিক তেমনি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ গরু পাচারের ঘটনাও দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে৷ অনেক ক্ষেত্রেই সীমান্ত  রক্ষী বাহিনীর জওয়ানদের চোখে ধুলো দিয়ে এবং সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে এসব গরু বাংলাদেশে পাচার করা হচ্ছে বলে জানা গেছে৷

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top