নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল৷৷ রাজ্যে গরু চুরি ও পাচারের ঘটনা অব্যাহত রয়েছে৷ আইনকানুনের তোয়াক্কা না করে একাংশের গরু ব্যবসায়ী অবৈধভাবে সীমান্ত ডিঙিয়ে গরু পাচার অব্যাহত রেখেছে৷ তাদের বিরুদ্ধে কঠোর আইনে ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷ শনিবার গভীর রাতে ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের অধীন বালিছড়া এলাকায় ষাড় সহ তিনটি গরু পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর হাতে আটক৷ পাচারকারিরা বালিছড়া ইট ভাটার সামনে গাড়ি রেখে পালিয়ে যায়৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গভীর রাতে আসেন কৈলাশহর থানার এস আই পঙ্কজ বর্মনের নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী৷ জানা যায় যে ওই গরু পাচারকারীর নাম আব্দুল জলিল৷ বাড়ি ভগবাননগর৷ স্থানীয় সূত্রে আরো জানা যায় পাচারকারী আব্দুল জলিল এর আগেও একাধিকবার গরু পাচার করার সময় এলাকাবাসীর হাতে আটক হয়েছিল৷ গাড়ি এবং গরুগুলি বালিছড়া ইটভাটার সামনেই আটক করা হয়৷ অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনে ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন স্থানীয় জনগণ৷ উল্লেখ্য আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ণ এলাকাগুলিতে একদিকে যেমন গরু চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে ঠিক তেমনি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ গরু পাচারের ঘটনাও দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে৷ অনেক ক্ষেত্রেই সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের চোখে ধুলো দিয়ে এবং সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে এসব গরু বাংলাদেশে পাচার করা হচ্ছে বলে জানা গেছে৷

কৈলাসহরে পাচারকালে গবাদী পশু উদ্ধার, গাড়ি ফেলে গা ঢাকা দিল পাচারকারীরা
Tags:
Releated Posts
অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক বানিয়ে রাজনীতি টিকিয়ে রেখেছে কংগ্রেস ও উদ্ধব ঠাকরে: অমিত শাহ
কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ শনিবার কংগ্রেস ও শিবসেনা (ইউবিটি)-প্রধান উদ্ধব…
থারুরের মন্তব্যকে হাতিয়ার করে রাহুল গান্ধীকে কটাক্ষ বিজেপির, ‘জন্মদিনের উপহার নয়, ভেঙে দিলেন প্রচার’
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা শশী থারুরের সাম্প্রতিক মন্তব্যকে সামনে রেখে শনিবার রাহুল গান্ধী এবং কংগ্রেসকে নিশানা…
কোচিং সেন্টারে গুলি চালানোর মামলায় খান স্যারকে গ্রেফতারিতে স্থগিতাদেশ, অন্তর্বর্তী স্বস্তি দিল পাটনা আদালত
পাটনা, ২০ জুন (আইএএনএস): কোচিং প্রতিষ্ঠানকে ঘিরে গুলি চালানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় জনপ্রিয় শিক্ষক ও ইউটিউবার ফয়সাল…
২২-২৩ জুন ভারতে ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক, সভাপতিত্ব করবেন অজিত ডোভাল
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ব্রিকসের চেয়ারম্যান হিসেবে ভারত আগামী ২২ ও ২৩ জুন ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের…


















