News Flash

Image

বীরভূমে চুরি রেললাইন, ঝোপ থেকে উদ্ধার

সিউড়ি, ৯ এপ্রিল(হি.স.) : আস্ত রেললাইন চুরি ! এমনই বিস্ময়কর ঘটনা ঘটেছে বীরভূমে। ৩০টিরও বেশি রেললাইনের কাটা টুকরো পুলিশ ঝোপের মধ্যে থেকে উদ্ধার করেছে। ইতিমধ্যেই এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে বীরভূমের কাঁকড়াতলা থানার কৈথি গ্রামে এক ঝোপ জঙ্গল থেকে এই রেললাইনের টুকরোগুলি পুলিশ উদ্ধার করেছে।

শনিবার রাতে রেলপুলিশ ও কাঁকড়তলা থানার পুলিশ এলাকায় যৌথ অভিযান চালায়। এরপরই কৈথি গ্রামের দুই বাসিন্দা শেখ ইন্তাজ ও শেখ আলতাবকে গ্রেফতার করা হয়। তাদেরকে জেরা করে রেললাইনে খবর মেলে। তবে প্রাথমিকভাবে পুলিশের ধারনা এই ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত থাকতে পারে। সেকারণে পুলিশ এলাকায় আরও তল্লাশি চালাচ্ছে।

আসলে এটি অন্ডাল ও পলাশস্থলীর লাইন। তবে এই পথে বর্তমানে আর রেল চলে না। কিন্তু রেললাইন পাতা রয়েছে। মূলত কয়লাখনি এলাকা হওয়ার জন্য এখানে ট্রেন চলাচল বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে। তবে এই পরিত্যক্ত রেললাইনের দিকেই নজর পড়েছিল চোরেদের। কিন্তু কাঁকড়তলা গ্রাম ও সংলগ্ন এলাকায় দেখা যাচ্ছিল কিছু রেললাইন আচমকা উধাও হয়ে যাচ্ছিল। এই ঘটনায় এলাকায় শোরগোল পড়ে যায়। প্রশ্ন উঠছিল, আচমকা রেললাইন কোথায় যাচ্ছে? এরপরই সেই রহস্যের সমাধান হল।

এরপর স্থানীয় থানার পুলিশের সহযোগিতায় রেলপুলিশ তদন্তে নামে। বিভিন্ন জায়গায় তল্লাশি চলে। গোপন সূত্র মারফৎ পুলিশ খোঁজখবর নেয়। এরপর দেখা যায় আসলে রেললাইন এখান থেকে চুরি করে কেটে ফেলা হচ্ছে। সম্ভবত রেললাইন চুরি করে মোটা টাকায় বিক্রি করে দেওয়ার তাল করেছিল দুষ্কৃতীরা। সেকারণেই তারা রেললাইনগুলো রাতের অন্ধকারে কেটে রেখে দিয়েছিল। তবে শেষ পর্যন্ত ধরা পড়ে গিয়েছে।

ইতিমধ্যেই পুলিশ এলাকায় খোঁজ করে দেখছে আর কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত কি না। পাশাপাশি কাটা রেললাইনগুলো আর কোথাও রাখা হয়েছে কি না সেটাও দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top