News Flash

  • Home
  • দিনের খবর
  • ১০ এপ্রিল পর্যন্ত শুষ্ক থাকবে জম্মু ও কাশ্মীরের পরিবেশ, তারপর ফের হতে পারে বৃষ্টি
Image

১০ এপ্রিল পর্যন্ত শুষ্ক থাকবে জম্মু ও কাশ্মীরের পরিবেশ, তারপর ফের হতে পারে বৃষ্টি

শ্রীনগর, ৭ এপ্রিল (হি.স.): আগামী ১০ এপ্রিল পর্যন্ত মূলত শুষ্ক থাকবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া। ১১ এপ্রিলের পর ফের হতে পারে বৃষ্টি, তবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ১২-১৫ এপ্রিল মূলত মেঘলা থাকবে উপত্যকা, এই সময়ে হতে পারে হালকা বৃষ্টি। তবে আপাতত বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। আবহাওয়া খামখেয়ালিপনায় তাপমাত্রার পারদ ওঠানামা করছে জম্মু ও কাশ্মীরের প্রায় সর্বত্রই।

কাশ্মীরের কোথাও কোথাও এখনও হিমাঙ্কের নীচে রয়েছে তাপমাত্রা, আবার কোথাও তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। যেমন শ্রীনগরে বেড়েছে তাপমাত্রা। আবার কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে তাপমাত্রার পারদ নিম্নমুখী। লাদাখের লেহ ও কার্গিল উভয় স্থানেই তাপমাত্রার পারদ হিমাঙ্কের নীচে। এই পরিস্থিতিতে জম্মু-কাশ্মীরের আবহাওয়া দফতর জানাল, আগামী ১০ এপ্রিল পর্যন্ত মূলত শুষ্ক থাকবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া। ১১ এপ্রিলের পর ফের হতে পারে বৃষ্টি।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top