নয়াদিল্লি, ৬ এপ্রিল (হি.স.): ভারতে থামছে না টিকাকরণ অভিযান । বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার টিকা পেয়েছেন ১ হাজার ৯৯৩ জন প্রাপক । এই সময়ে করোনা পরীক্ষা হয়েছে ১ লক্ষ ৬০ হাজার ৭৪২ জনের ।
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) বৃহস্পতিবার জানিয়েছে দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ১ হাজার ৯৯৩ জন প্রাপক । ফলে এ পর্যন্ত ভারতে মোট টিকা প্রাপকের সংখ্যা ২২০ কোটি ৬৬ লক্ষ ১৮ হাজার ৩৬৬-এ পৌঁছেছে। ৫ এপ্রিল সারা দিনে ভারতে ১ লক্ষ ৬০ হাজার ৭৪২ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। পর্যন্ত ভারতে মোট ৯২,২৩,২৫,৬০৫ টি করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে।



















