News Flash

  • Home
  • দিনের খবর
  • গঙ্গারামপুরে ট্র্যাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির
Image

গঙ্গারামপুরে ট্র্যাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির

গঙ্গারামপুর, ১ এপ্রিল (হি.স.) : দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে জাতীয় সড়ক পারাপার করার সময় ট্র্যাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। শনিবার গঙ্গারামপুর থানার ঠ্যাঙ্গাপাড়ায় ৫১২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় আহত ব্যক্তিকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা চলাকালীন অবস্থায় মৃত্যু হয় ওই ব্যক্তির।

পুলিশ জানিয়েছে মৃতের নাম বিমল মহন্ত (৫৪)। গঙ্গারামপুর থানার কোরিয়াল এলাকার বাসিন্দা ছিলেন তিনি। জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিন সকালে সাইকেল নিয়ে ঠ্যাঙ্গাপাড়ায় বাজার করতে গিয়েছিলেন। সে সময় ৫১২ নম্বর জাতীয় সড়ক পারাপার হতে গেলে বুনিয়াদপুরগামী একটি ট্র্যাক্টর তাঁকে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর জখম হন তিনি। স্থানীয় ও পথচলতি মানুষজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যান গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে । সেখানে চিকিৎসা চলাকালীন অবস্থায় মৃত্যু হয় ওই ব্যক্তির।

গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

ভবানীপুর ভোটের ফল চ্যালেঞ্জ: মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলায় সব পক্ষকে হলফনামা জমার নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা, ২৩ জুন (আইএএনএস) : দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলায় সমস্ত…

ByBySandeep Biswas Jun 23, 2026

সবুজ সামুদ্রিক উন্নয়নের মডেল হয়ে উঠেছে ভিওসি বন্দর: সর্বানন্দ সোনোয়াল

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): টেকসই সামুদ্রিক উন্নয়ন, নবায়নযোগ্য শক্তির ব্যবহার এবং কার্বন নিঃসরণ হ্রাসের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন…

ByByNews Desk Jun 23, 2026

তৃণমূলের ৯০ শতাংশ কর্মী এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন: সৌগত রায়

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের ‘আসল’ সংগঠনকে কেন্দ্র করে চলা রাজনৈতিক বিতর্কের মাঝেই দলের সাংসদ সৌগত রায়…

ByByNews Desk Jun 23, 2026

তৃণমূলের ‘আসল’ ওয়ার্কিং কমিটির দাবি, নির্বাচন কমিশনকে চিঠি মমতা-অনুগামী শিবিরের

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের (টিএমসি) মমতা বন্দ্যোপাধ্যায়-অনুগামী গোষ্ঠী নির্বাচন কমিশনের (ইসিআই) কাছে দলের ‘আসল’ জাতীয় ওয়ার্কিং…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top