নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ৷৷ মহাদেব তপস্বিনী বৈদিক আশ্রম ও কন্যা গুরু কুলের দশম বার্ষিকী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে৷ বার্ষিক অনুষ্ঠানকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ জাঁকজমক পূর্ণ ভাবে ২৫ থেকে ২৭ মার্চ তিন দিনব্যাপী মহাদেব তপস্বিনী বৈদিক আশ্রম ও কন্যা গুরুকুলের দশম বার্ষিকী অনুষ্ঠান সম্পন্ন হয়৷ ধর্মনগর মহকুমার বাগবাসা বিধানসভা এলাকার শনি ছড়ার আশ্রমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়৷ প্রতিদিন ভোর চারটা থেকে আটটা পর্যন্ত বৈদিক নিয়ম-নীতি মেনে যোগ সাধনা সম্পন্ন হয়৷ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্র নির্মাণ পার্টির রাজর্ষি ঠাকুর বিক্রম সিং, দেরাদুনের গুরুকুলের আচার্য ডঃ অন্নপূর্ণা, হরিয়ানার রেবারী থেকে আচার্য যোগী যোগেন্দ্র , দিল্লির আর্য সমাজ মন্দিরের পন্ডিত বিনোদ আচার্য দিল্লির যোগা শিক্ষক যোগী রাধেশ্যাম , মোহন আরিয়া রাজস্থানের সমাজসেবী, পূর্ণিমা গুঞ্জর উত্তরপ্রদেশের গাজিয়াবাদ এর, দেরাদুনের সমাজসেবী শ্রীময়ী গুপ্তা সহ স্থানীয় এবং রাজ্যের ও বহিরাজের মহান যোগী ব্যক্তিত্বরা৷ প্রতিদিন ২০০ থেকে আড়াইশো ভক্তের সমাগম ঘটে৷ সকালে অনুষ্ঠানের পর বিকাল ৫ টা পর্যন্ত চলে বিভিন্ন ধরনের শৈল্পিক নিদর্শন৷ আশ্রমের উন্নতির জন্য ঠাকুর বিক্রম সিংহী এক লক্ষ টাকা অনুদান দেন৷ তাছাড়া আচার্য ডঃ অন্নপূর্ণা ২৫ হাজার টাকা, মোহন আরিয়া এগারো হাজার টাকা এবং শ্রীময়ী গুপ্তা ১১০০০ টাকা দান করেন৷ এগুলো ছাড়াও মোহন আরিয়া একটি যোগ্যস্থলী বানিয়ে দেন৷ যার খরচ পড়ে ৪৫ হাজার টাকার উপর৷ বিভিন্নভাবে এই দশম বার্ষিক উৎসবকে সাফল্যমন্ডিত করতে কেউ অর্থনৈতিকভাবে কেউ মনবল দিয়ে সাহায্য করেন৷ বহিরাগত গুরুদেবরা প্রত্যেকে তাদের যে কোন মুহূর্তে প্রয়োজন অনুসারে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দেন৷ তিন দিনের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে শনি ছরাতে এক মেলা ও প্রদর্শনী ঘিরে মানুষের মধ্যে উৎসাহ এবং খুশির জোয়ার৷

শনিছড়ায় তিন দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান
Releated Posts
খোয়াইয়ে রুটিন তল্লাশিতে চল্লিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার, অটোচালক আটক
খোয়াই, ৫ জুলাই: খোয়াই থানার পুলিশের নিয়মিত তল্লাশি অভিযানে বড়সড় সাফল্য মিলেছে। রুটিন চেকিং চলাকালীন একটি ব্যাটারিচালিত অটো…
লালজুরি চেকপোস্টে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ, আটক গাড়ি;কালোবাজারি মূল্য প্রায় ৩ লক্ষ টাকা
আগরতলা, ৫ জুলাই: গোপন সংবাদের ভিত্তিতে উত্তর ত্রিপুরার লালজুরি চেকপোস্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি ব্র্যান্ডের সিগারেট উদ্ধার…
রেল ব্রিজ নির্মাণের দাবিতে তেলিয়ামুড়ায় রেল অবরোধে থমকে ট্রেন চলাচল, স্টেশনে কংগ্রেসের বিক্ষোভ
আগরতলা, ৫ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ওয়াকশিমলম এলাকায় ব্রিজ নির্মাণের দাবিতে স্থানীয় বাসিন্দাদের রেলপথ অবরোধের জেরে রবিবার দীর্ঘ সময়ের…
নন্দননগর স্কুল সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রায় ২০ ফুট গভীর খাদে পড়ল গাড়ি
নন্দননগর স্কুল সংলগ্ন এলাকায় শনিবার রাতের কোনো এক সময়ে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে…


















