News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শনিছড়ায় তিন দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান
Image

শনিছড়ায় তিন দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ৷৷  মহাদেব তপস্বিনী বৈদিক আশ্রম ও কন্যা গুরু কুলের দশম বার্ষিকী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে৷ বার্ষিক অনুষ্ঠানকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ জাঁকজমক পূর্ণ ভাবে ২৫ থেকে ২৭ মার্চ তিন দিনব্যাপী মহাদেব তপস্বিনী বৈদিক আশ্রম ও কন্যা গুরুকুলের দশম বার্ষিকী অনুষ্ঠান সম্পন্ন হয়৷ ধর্মনগর মহকুমার বাগবাসা বিধানসভা এলাকার শনি ছড়ার আশ্রমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়৷ প্রতিদিন ভোর চারটা থেকে আটটা পর্যন্ত বৈদিক নিয়ম-নীতি মেনে যোগ সাধনা সম্পন্ন হয়৷ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্র নির্মাণ পার্টির রাজর্ষি ঠাকুর বিক্রম সিং, দেরাদুনের গুরুকুলের আচার্য ডঃ অন্নপূর্ণা, হরিয়ানার রেবারী থেকে আচার্য যোগী যোগেন্দ্র , দিল্লির আর্য সমাজ মন্দিরের পন্ডিত বিনোদ আচার্য দিল্লির যোগা শিক্ষক যোগী রাধেশ্যাম , মোহন আরিয়া রাজস্থানের সমাজসেবী, পূর্ণিমা গুঞ্জর উত্তরপ্রদেশের গাজিয়াবাদ এর, দেরাদুনের সমাজসেবী শ্রীময়ী গুপ্তা সহ স্থানীয় এবং রাজ্যের ও বহিরাজের মহান যোগী ব্যক্তিত্বরা৷ প্রতিদিন ২০০ থেকে আড়াইশো ভক্তের সমাগম ঘটে৷ সকালে অনুষ্ঠানের পর বিকাল ৫ টা পর্যন্ত চলে বিভিন্ন ধরনের শৈল্পিক নিদর্শন৷ আশ্রমের উন্নতির জন্য ঠাকুর বিক্রম সিংহী এক লক্ষ টাকা অনুদান দেন৷ তাছাড়া আচার্য ডঃ অন্নপূর্ণা ২৫ হাজার টাকা, মোহন আরিয়া এগারো হাজার টাকা এবং শ্রীময়ী গুপ্তা ১১০০০ টাকা দান করেন৷ এগুলো ছাড়াও মোহন আরিয়া একটি যোগ্যস্থলী বানিয়ে দেন৷ যার খরচ পড়ে ৪৫ হাজার টাকার উপর৷ বিভিন্নভাবে এই দশম বার্ষিক উৎসবকে সাফল্যমন্ডিত করতে কেউ অর্থনৈতিকভাবে কেউ মনবল দিয়ে সাহায্য করেন৷ বহিরাগত গুরুদেবরা প্রত্যেকে তাদের যে কোন মুহূর্তে প্রয়োজন অনুসারে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দেন৷ তিন দিনের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে শনি ছরাতে এক মেলা ও প্রদর্শনী ঘিরে মানুষের  মধ্যে উৎসাহ এবং খুশির জোয়ার৷

Releated Posts

ভিলেজ কমিটি ভোটে তিপ্রা মথার বড় জয়, জনগণের রায়কে মহারাজের প্রতি আস্থার প্রতিফলন বললেন বৃষকেতু

আগরতলা, ৫ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফলে তিপ্রা মথার বড় জয়কে জনগণের আস্থার প্রতিফলন বলে দাবি করলেন দলের…

ByByReshmi Debnath Oct 5, 2026

থলি বাড়ি গণনা কেন্দ্রের পথে গাছ ফেলে যোগাযোগ বিচ্ছিন্ন, কয়েক ঘণ্টা পর রাস্তা পরিষ্কার

কাঠালিয়া, ৫ অক্টোবর: টিটিএএডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের ভোট গণনার দিন কাঠালিয়া ব্লকের থলি বাড়ি ইংলিশ মিডিয়াম স্কুলের গণনা…

ByByReshmi Debnath Oct 5, 2026

ভিসি নির্বাচনে সিপিআইএম-কংগ্রেস মুছে যাবে, বড় জয়ের দাবি অভিষেকের

আগরতলা, ৫ অক্টোবর: ত্রিপুরার উপজাতি এলাকায় সিপিআইএম ও কংগ্রেস কার্যত মুছে যাবে বলে দাবি করলেন প্রদেশ বিজেপি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 5, 2026

মান্দাইয়ে এনডিএ জোটের জয়জয়কার, উচ্ছ্বাসে মাতলেন কর্মী-সমর্থকরা

আগরতলা, ৫ অক্টোবর: প্রায় ১০ বছর পর ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত…

ByByReshmi Debnath Oct 5, 2026
Scroll to Top