News Flash

Image

ফের ভূমিকম্প আফগানিস্তানে

কাবুল, ২৯ মার্চ (হি. স.) : ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান।বুধবার ভোরে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, এদিন ভোর ৫টা ৪৯ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ৮৫ কিলোমিটার পূর্বে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের কেন্দ্রস্থল। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি।
প্রসঙ্গত, গত ২২ মার্চ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল আফগানিস্তান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৮। ভূমিকম্পে আফগানিস্তান ও পাকিস্তান মিলিয়ে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয় এবং প্রায় ২৫০ জন আহত হন বলে জানা গিয়েছে। ওই ভূমিকম্পের উৎসস্থল ছিল হিন্দুকুশ অঞ্চল। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৮০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের মাত্রা এতটাই বেশি ছিল যে ভারতেও ভূমিকম্প অনুভূত হয়।

Releated Posts

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

মাকে শেষবার দেখতে পারলেন না জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস, প্রয়াত মা সন্ধ্যা রানি ধর

ঢাকা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জেলবন্দি বাংলাদেশের বিশিষ্ট হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রানি ধর বৃহস্পতিবার প্রয়াত…

ByByNews Desk Sep 10, 2026

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top