News Flash

  • Home
  • দেশ
  • লোকসভায় পাস প্রতিযোগিতা (সংশোধন) বিল, ৩ এপ্রিল অবধি মুলতুবি উভয়ক্ষের অধিবেশন
Image

লোকসভায় পাস প্রতিযোগিতা (সংশোধন) বিল, ৩ এপ্রিল অবধি মুলতুবি উভয়ক্ষের অধিবেশন

নয়াদিল্লি, ২৯ মার্চ (হি.স.) : শান্তি ফিরছেই না সংসদে। সরকার ও বিরোধী দলের সাংসদদের মধ্যে তুমুল হইহট্টগোলের কারণে বুধবারও পন্ড হয়ে গেল সংসদের উভয়কক্ষের কাজকর্ম। আদানি সংক্রান্ত বিষয়ে যৌথ সংসদীয় কমিটির তদন্ত এবং অন্যান্য ইস্যুতে সরকার ও বিরোধী দলের সাংসদদের হইহট্টগোলের জেরে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে, বুধবার নিয়ে টানা ১২ দিন সংসদে কাজকর্ম বিঘ্নিত হয়েছে। তুমুল হইহট্টগোলের কারণে দিনের মতো মুলতুবি হয়ে গিয়েছে সংসদের উভয়কক্ষের অধিবেশন। ফের লোকসভা ও রাজ্যসভার অধিবেশন শুরু হবে আগামী ৩ এপ্রিল।

তুমুল হইচইয়ের কারণে লোকসভা ও রাজ্যসভার কাজকর্ম সঠিকভাবে চালানো সম্ভব হয়নি এদিনও। তাই রাজ্যসভা প্রথমে দুপুর ২টো পর্যন্ত মুলতুবি হয়ে যায়। লোকসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয় দুপুর বারোটা অবধি। এদিন আদানি ইস্যুতে সরব হয়েছেন কংগ্রেস-সহ বিরোধী দলের সাংসদরা। আবার সংসদ চত্বরে আদানি ইস্যুতে এদিন ধর্ণা দেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। পরে লোকসভার অধিবেশন শুরু হলেও সভার মধ্যে তুমুল হইচইয়ের মধ্যেই পাস হয় প্রতিযোগিতা (সংশোধন) বিল। এরপর ৩ এপ্রিল পর্যন্ত মুলতুবি হয়ে যায় লোকসভার অধিবেশন, একই অবস্থা ছিল রাজ্যসভাতেও। রাজ্যসভাও ৩ এপ্রিল পর্যন্ত মুলতুবি হয়ে গিয়েছে।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top